সাবেক প্রোটিয়া অলরাউন্ডারকে নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা ইতালির

স্পোর্টস ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৬, ১৪:১৫আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ১৪:১৫

টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইতালি। প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ খেলতে যাওয়া ইতালি অভিষেক ম্যাচেই ৯ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে।

সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার জো বার্নসের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার পর দলটির নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ওয়েন ম্যাডসেন। তার নেতৃত্বেই প্রথমবারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ইতালি।

আরেকটি চমক হলো জেজে স্মাটসের অন্তর্ভুক্তি। ২০২১ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা এই অলরাউন্ডার ইতালির জার্সিতে বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ১৩টি টি–টোয়েন্টি ও ৬টি ওয়ানডে খেলা স্মাটসের অভিজ্ঞতা ইতালিকে জন্য বাড়তি শক্তি যোগাবে।

গ্রুপ পর্বে ইতালি পড়েছে শক্তিশালী গ্রুপ ‘সি’-তে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ দুইবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি বাংলাদেশ ও নেপাল।

ইতালির স্কোয়াড

ওয়েন ম্যাডসেন (অধিনায়ক), মার্কাস ক্যাম্পোপিয়ানো (উইকেটকিপার), জিয়ান পিয়েরো মিয়েডে, জাইন আলী, আলী হাসান, ক্রিশান জর্জে, হ্যারি মানেন্তি, অ্যান্থনি মোসকা, জাস্টিন মোসকা, সৈয়দ নাকভি, বেঞ্জামিন মানেন্তি, জসপ্রীত সিং, জেজে স্মাটস, গ্রান্ট স্টুয়ার্ট ও থমাস ড্রাকা।

/এফআইআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী