ইসাখিলকে ছাপিয়ে হৃদয়ের সেঞ্চুরিতে জিতলো রংপুর 

স্পোর্টস ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৬, ১৭:৪৬আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ১৭:৪৬

সেঞ্চুরিতে শেষ হাসি হাসলেন তাওহীদ হৃদয়। হাসান ইসাখিলের বিধ্বংসী সেঞ্চুরি  ছাপিয়ে হৃদয়ের বিস্ফোরক ব্যাটিংয়ে নোয়াখালী এক্সপ্রেসকে ৮ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। লিগ পর্বের শেষ ম্যাচে এই জয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বর স্থান নিশ্চিত করেছে রংপুর। আগেই বিদায় নিশ্চিত হওয়া নোয়াখালী হার দিয়ে টুর্নামেন্ট শেষ করেছে। 

বড় একটা সময় পর্যন্ত ম্যাচটা নোয়াখালীর দিকেই ঝুঁকে ছিল। ধীর গতির সূচনার পর ইনিংসের শেষভাগে বিধ্বংসী রূপ নেন ইসাখিল। ৭২ বলে অপরাজিত ১০৭ রান করেন তিনি। তার ব্যাটে শেষ পাঁচ ওভারে ৭৫ রান তোলে নোয়াখালী। যেখানে আকিফ জাভেদের করা শেষ ওভারেই তারা তুলেছে ২৮ রান। ইসাখিলের ৭২ বলের ইনিংসে ছিল ৪টি চার ও ১১টি ছক্কা! তার ব্যাটেই ২ উইকেটে নোয়াখালী ১৭৩ রান সংগ্রহ করে।

এর জবাব বিস্ফোরক ব্যাটিংয়ে দিয়েছেন রংপুরের হৃদয়। ইসাখিল যেখানে শেষভাগে ঝড়ো ব্যাটিং করেছেন বিপরীতে শুরু থেকেই দাপট দেখান হৃদয়। ৬৩ বলে ১০৯ রান করেন তিনি। তাতে ছিল ১৫টি চার ও ২টি ছক্কা। অধিনায়ক লিটন দাস ৩৫ বলে ৩৯ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন। তবে জয়ের মঞ্চটা গড়ে দেয় হৃদয়ের আগ্রাসন। ১৮.২ তম ওভারে হৃদয় যখন আউট হন, তখন জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৯ রান। তার পর বল হাতে রেখেই ২ উইকেটে লক্ষ্য তাড়া করে লিটন দাসের দল। 

/এফআইআর/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি