কারানের হ্যাটট্রিকে টি-টোয়েন্টিতে জয়ে শুরু ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৬, ১১:৫৭আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ১১:৫৯

পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে বৃষ্টি আইনে ১১ রানে হারিয়েছে ইংল্যান্ড। বল হাতে আলো ছড়ান ইংলিশ পেসার স্যাম কারান। ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় হ্যাটট্রিক করেছেন তিনি।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শুরুতে ১৩৩ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস। বৃষ্টিতে আগেই ১৭ ওভারে নেমে আসে ম্যাচ। 

স্পিনার আদিল রশিদ ও লিয়াম ডসনের ঘূর্ণিতে শুরুতেই বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। রশিদ ১৯ রানে ৩ উইকেট, ডসন ৩১ রানে ২ উইকেট নিয়ে শ্রীলঙ্কার টপ ও মিডল অর্ডার গুঁড়িয়ে দেন। তাতে মাত্র ২২ রানের মধ্যেই পাঁচ উইকেট হারায় লঙ্কন দল। কারান ৩৮ রানে নেন ৩টি উইকেট। 

ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জয়ের পর টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজে ছন্দ ধরে রাখতে চেয়েছিল ইংল্যান্ড। রান তাড়ায় শুরুটা ছিল স্বস্তির। ওপেনিংয়ে ফিল সল্ট ৩৫ বলে করেন ৪৬ রান। তৃতীয় ওভারে ইশান মালিঙ্গার বলে টানা চারটি চার মারার পর বোল্ড হন জস বাটলার। একই বোলার জ্যাকব বেথেলকেও ফেরান ৯ রানে।

টম ব্যান্টন ওয়ানিন্দু হাসারাঙ্গার ওভারে টানা দুটি ছক্কা হাঁকান। কিন্তু নবম ওভারে পাথিরানার বলে আউট হন তিনি। শেষ দিকে জয়ের খুব কাছে এসে আউট হন সল্ট। 

এরপর আরও দুই বল খেলার পর আবার নামে বৃষ্টি। তখন ইংল্যান্ডের প্রয়োজন ছিল ১২ বলে ৯ রান। তার পর আম্পায়াররা দ্রুত ম্যাচ শেষের সিদ্ধান্ত নেন।

/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের