স্যামুয়েলসের জরিমানা

স্পোর্টস ডেস্ক
০৪ এপ্রিল ২০১৬, ১৫:০৬আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ১৫:১১

বেন স্টোকসের সঙ্গে বাক-বিতণ্ডায় স্যামুয়েলস ইডেনে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালটা স্বপ্নের মত গেল ক্যারিবিয়ানদের জন্য। বিশ্বকাপ জয়ে সবচেয়ে বড় অবদান রেখেছেন মারলন স্যামুয়েলস। ফাইনালে তার ৯ চার ও ২ ছয়ে সাজানো অপরাজিত ৮৫ রানের ইনিংসে ভর করেই মূলত জয়ের লক্ষ্যে পৌঁছে ক্যারিবিয়ানরা। কিন্তু ম্যাচ শেষে জরিমানা গুনতে হল ফাইনালের সেরা খেলোয়াড় স্যামুয়েলসকে।

ঘটনাটি ঘটে ম্যাচের শেষ ওভারের সময়। এ সময় বোলিং করছিলেন বেন স্টোকস। প্রথম ৩ বলে ব্রাথওয়াট ৩ ছক্কা মারার পর স্টোকসকে উস্কানিমূলক কথা বলেন স্যামুয়েলস। তবে তিনি নিজের দোষ স্বীকার করে নেওয়ায় এর জন্য কোনও আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আইসিসি কোড অব কন্ডাক্টের ১৩.৩ ধারা অনুযায়ী স্যামুয়েলসের ম্যাচ ফি’র ৩০ শতাংশ কেটে নেওয়া হয়। আইসিসি জানিয়েছে, নীতিমালার ‘লেভেল ১’ মাত্রার অপরাধ করায় স্যামুয়েলসকে এ জরিমানা করা হয়। ওই আইন অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচে বিপক্ষ দলের খেলোয়াড়ের উদ্দেশ্যে অশ্রাব্য বাক্য ও আচরণ প্রদর্শন করলে ম্যাচ ফি জরিমানা করা হয়।

স্যামুয়েলসের সঙ্গে স্টোকসের বিতর্ক নতুন কিছু নয়। গতবছর ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই এই ইংলিশ অলরাউন্ডারের সাথে খেলার মাঠে স্লেজিং চলে আসছে। সেই ধারাবাহিকতা ইডেনের ফাইনালেও দেখা গেল। এ নিয়ে স্যামুয়েলসকে ম্যাচ শেষে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'স্টোকস ভুল থেকে শিক্ষা নেয়নি। আমি মাঠে নামার পর থেকেই সে আমাকে অনেক কিছু বলেছে যা আমাকে আবারও শেষ পর্যন্ত থাকার প্রেরণা দিয়েছে।'

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম