৭ ঘণ্টা আগে দেওয়া বিসিবির পলিসি নিয়ে বিএসপিএর প্রতিবাদ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১৮আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১৮

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ। খেলা শুরুর মাত্র সাত ঘণ্টা আগে অ্যাক্রিডিটেশন পলিসি ঘোষণা করা হয়েছে। যেখানে বলা হয়েছে তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধিত প্রতিষ্ঠান ছাড়া কাউকে অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হবে না। বিসিবি মিডিয়া কমিটির পক্ষ থেকে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের ( বিএসপিএ) সাথে বুধবার গভীর রাতে যোগাযোগ করে একই সিদ্ধান্তের কথা জানিয়ে পক্ষে থাকার অনুরোধও করা হয়েছে। যা তাৎক্ষণিকভাবে নাকচ করে দিয়েছে বিএসপিএ।  

প্রতিবাদ জানিয়ে বিএসপিএ বলেছে, ‘পূর্ব ঘোষণা না দিয়ে বিসিবির এক্রিডিটেশন পলিসি পরিবর্তনের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছে বিএসপিএ। এমন সিদ্ধান্তকে বিএসপিএ কোনভাবেই সমর্থন করে না।’

এরপরই দেশের ক্রীড়া সাংবাদিকদের প্রাচীন সংগঠনটি বলেছে, ‘তবে বিএসপিএ সবসময় চায় স্থায়ী অ্যাক্রিডিটেশন পলিসি তৈরি হোক। যার মাধ্যমে পেশাদারি দায়িত্ব সঠিকভাবে পালিত হবে। সাম্প্রতিক নানা ইস্যুতে বিসিবি’র সাথে বিএসপিএ বারবার আলোচনার প্রস্তাব দিয়েছে। বিএসপিএ বিশ্বাস করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান সম্ভব।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের