বাংলাদেশকে ছাড়া প্রথমবার মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ 

স্পোর্টস ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০০আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০০

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতিটি আসরেই খেলেছে বাংলাদেশ। কিন্তু এবারের আসরটি হতে যাচ্ছে ভিন্ন! ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় টুর্নামেন্ট থেকেই বাদ পড়েছে তারা। ফলে টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথমবার বাংলাদেশকে ছাড়া আজ শনিবার মাঠে গড়াচ্ছে বৈশ্বিক এই টুর্নামেন্ট। 

পুরো টুর্নামেন্ট ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হতে যাচ্ছে। ২০ দলের টুর্নামেন্টে বাংলাদেশও খেলতে পারতো। কিন্তু আইপিএল থেকে মোস্তাফিজুর রহমান বাদ পড়ায় শেষ পর্যন্ত নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে না চাওয়ায় আইসিসি তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে। পাকিস্তান তো বাংলাদেশের সমর্থনে ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচ বয়কটের সরকারি সিদ্ধান্তও নিয়েছে। তাতে করে বাংলাদেশ অনুপস্থিত থাকলেও পুরো টুর্নামেন্ট জুড়ে এই অঞ্চলের  রাজনৈতিক টানাপোড়েনের একটা রেশ থাকবে। 

উদ্বোধনী দিনে শনিবার তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। কলম্বোয় গ্রুপ ‘এ’-তে সকাল সাড়ে ১১টার ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস। বিকাল ৩টা ৩০ মিনিটে কলকাতার ইডেন গার্ডেন্সে গ্রুপ ‘সি’র ম্যাচে খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। আর মুম্বাইয়ে দিনের শেষ ম্যাচে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে স্বাগতিক ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত মুখোমুখি হবে যুক্তরাষ্ট্রের। সবগুলো ম্যাচই দেখাবে নাগরিক টিভি। 

উদ্বোধনী দিনে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড। তাই বাংলাদেশি দর্শকদের জন্য টুর্নামেন্টটি আক্ষেপের নাম হয়ে থাকছে। তবে শেষ মুহূর্তে জায়গা পেলেও বড় মঞ্চে নিজেদের যোগ্যতা প্রমাণে দৃঢ়প্রতিজ্ঞ স্কটল্যান্ড।

বাংলাদেশের প্রতি সহানুভূতি জানিয়ে দলটির অভিজ্ঞ বাঁহাতি স্পিনার মার্ক ওয়াট বলেছেন, ‘প্রথমেই বলতে চাই, বাংলাদেশের খেলোয়াড়দের প্রতি আমরা গভীরভাবে সহানুভূতিশীল। তবে আমরা বিশ্বাস করি, এই টুর্নামেন্টে আমাদের জায়গা পাওয়াটা ন্যায্য।’

তিনি আরও জানান, ‘আমরা বিশ্বাস করি, নিজেদের চেয়ে ভালো র‌্যাঙ্কিংয়ের দলগুলোকে হারানোর সামর্থ্য আমাদের আছে। তাই এই টুর্নামেন্টে আমাদের অন্তর্ভুক্তি নিয়ে কোনও দ্বিধা নেই। আমরা পুরোপুরি প্রস্তুত।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ড এবার টানা পঞ্চমবারের মতো খেলতে নামছে। অন্যদিকে, ২০০৭ সালে টুর্নামেন্ট শুরুর পর এই প্রথমবার বিশ্বকাপ মিস করছে বাংলাদেশ।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে