আফগান স্পিন সামলে জয়ে শুরু নিউজিল্যান্ডের 

স্পোর্টস ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪৭আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫৫

টি–টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমে গুলবাদিন নাইবের বিধ্বংসী হাফসেঞ্চুরি এবং মুজিব উর রহমানের জোড়া আঘাতে শঙ্কা জেগেছিল নিউজিল্যান্ড শিবিরে। কিন্তু টিম সেইফার্টের ঝড়ো ব্যাটিং ও গ্লেন ফিলিপসের আক্রমণাত্মক ইনিংসে সেই ধাক্কা সামলে শেষ পর্যন্ত ৫ উইকেটে জিতে টুর্নামেন্ট শুরু করেছে নিউজিল্যান্ড। 

‘গ্রুপ অব ডেথ’খ্যাত এই গ্রুপে চেন্নাইয়ে শুরুতে ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান তোলে ৬ উইকেটে ১৮২ রান। ৩৫ বলে ৬৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে ইনিংসের ভিত গড়েন গুলবাদিন নাইব। তার ইনিংসে ছিল ৩টি চার ও ৪টি ছয়। কিউইদের হয়ে ৪০ রানে দুটি উইকেট নেন লকি ফার্গুসন। মূলত নাইব-অটলের তৃতীয় উইকেটে ৭৯ রানের জুটিই বড় পুঁজি পেতে অবদান রাখে। অটলের ব্যাট থেকে আসে ২৪ বলে ২৯।  

তার পর জয়ের লক্ষ্যে খেলতে নামা কিউইদের ইনিংসে দ্বিতীয় ওভারেই ম্যাচের রং বদলে যাওয়ার ইঙ্গিত মেলে। মুজিব উর রহমান টানা দুই বলে ফিরিয়ে দেন ফিন অ্যালেন ও রাচিন রবীন্দ্রকে। তখন কঠিন চাপে পড়ে কিউই দল। হ্যাটট্রিক বলটি নিরাপদে সামলে নেন গ্লেন ফিলিপস। এরপর সেইফার্টকে সঙ্গে নিয়ে আক্রমণাত্মক ব্যাটিংয়ে আফগানিস্তানের ওপর ছড়ি ঘোড়ান তারা। তৃতীয় উইকেটে তাদের ৪৭ বলে ৭৪ রানের জুটিতেই ম্যাচ পুরোপুরি নিউজিল্যান্ডের নিয়ন্ত্রণে আসে। 

২৫ বলে ৭ চার ও ১ ছক্কায় ৪২ রানের ইনিংস খেলা ফিলিপস আউট হলে ভাঙে গুরুত্বপূর্ণ জুটি। তার পর দলকে এগিয়ে নিতে থাকেন সেইফার্ট। শেষ পর্যন্ত ভিত গড়ে ৭ চার ও ৩ ছক্কায় ৪২ বলে ৬৫ রানে আউট হয়েছেন তিনি। জয়ের পথে অবদান রেখে ১৭ বলে ২৮ রানে আউট হন মার্ক চ্যাপম্যানও। বাকি দায়িত্বটা ঝড়ো ব্যাটিংয়ে সামাল দেন ড্যারিল মিচেল ও মিচেল স্যান্টনার। তাদের ১৩ বলে ২৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১৭.৫ ওভারে নিউজিল্যান্ড জয় নিশ্চিত করে।  ১৪ বলে ১ চার ও ১ ছক্কায় ২৫ রানে অপরাজিত থাকেন মিচেল। স্যান্টনার ৮ বলে ২ চার ও ১ ছক্কায় অপরাজিত ছিলেন ১৭ রানে। এটি তাদের বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়ার নজির! আগের সর্বোচ্চটি ছিল ২০২১ সালে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ১৬৭ রান। 

আফগানদের হয়ে ৩১ রানে দুটি উিইকেট নেন মুজিব উর রহমান। 

/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের