পারলো না নেপাল, ইংল্যান্ডকে অঘটন থেকে বাঁচালেন কারান  

স্পোর্টস ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৪আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৩

আরেকটু হলেই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম অঘটন দেখতে বসেছিল। শেষ ওভারে স্যাম কারানের বীরত্বে ৪ রানের জয়ে টুর্নামেন্ট শুরু করেছে দুইবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড।   

জয়ের কাছে চলে যাওয়া নেপালের শেষ ৬ বলে দরকার ছিল ১০ রান। জয়ের সম্ভাবনা জাগানো লোকেশ বাম তখনও ক্রিজে ছিলেন। কিন্তু শেষ ওভারের চাপটা নিতে পারেননি তিনি। কারানের ওভার থেকে নিতে পারেন মাত্র ৫ রান। এমনকি শেষ বলে ৬ রানের সমীকরণও মেলাতে পারেননি। দুর্দান্ত বোলিংয়ে এই সময়ে দুটি ডটও আদায় করে নেন কারান। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৮০ রানে থামে নেপাল। 

কৃতিত্ব লোকেশ বামকে দিতেই হবে। ১৮৫ রানের লক্ষ্যে ১৭তম ওভার শেষে নেপালের স্কোর ছিল ৪ উইকেটে ১৩৯ রান। আগের ওভারেই নতুন ব্যাটার হিসেবে নেমে দুটি চার আদায় করে নিয়েছেন লোকেশ। ১৮তম ওভারে আরিফ শেখ একটি ছক্কা মেরে আউট হলেও লোকেশ আর্চারের ওই ওভারে টানা দুটি ছক্কায় মোমেন্টাম নিজেদের পক্ষে নিয়ে আসেন। পরের ওভারেও দুটি চার মেরে সম্ভাবনা জোরালো করেন তিনি। ওই ওভারে নতুন ব্যাটার গুলশান ঝাকে আউট করে ছন্দপতন ঘটান লুক উড। তার পর তো শেষ ওভারে দেখা মেলে স্যাম কারান বীরত্বের।

জয়ের লক্ষ্যে শুরুর ভিত গড়েন ওপেনার কুশল ভুর্টেল। ১৭ বলে ২৯ রান করেন তিনি। সম্ভাবনা জাগাতে মূল ভূমিকা রাখেন অধিনায়ক রোহিত পউদেল ও দীপেন্দ্র সিং এইরি। ৫৪ বলে ৮২ রানের জুটি গড়েন তারা। রোহিত ৩৪ বলে খেলেছেন ৩৯ রানের ইনিংস। এইরির ব্যাট থেকে আসে ২৯ বলে ৪৪ রান। তাতে ছিল ৬টি চার ও ১টি ছয়। তার পর তো শেষের লড়াইটা করেছেন লোকেশ বাম। ২০ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৯ রানে অপরাজিত থাকেন তিনি। 

লিয়াম ডসন ২১ রানে দুটি উইকেট নেন। স্যাম কারান ২৭ রানে নিয়েছেন একটি।   

এর আগে টস হেরে মুম্বাইয়ে ব্যাট করে ৭ উইকেটে ১৮৪ রানের সংগ্রহ গড়ে ইংল্যান্ড। দ্রুত গতিতে খেলে ফিফটি তুলে নেন জ্যাকব বেথেল ও হ্যারি ব্রুক। ৩৫ বলে ৪ চার ও ৪ ছক্কায় ৫৫ রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন বেথেল। ব্রুকের ব্যাট থেকে আসে ৩২ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস। তাতে ছিল ৪টি চার ও ৩টি ছক্কার মার। শেষটা আরও ভালো অবস্থানে থেকে শেষ করতে পারতো নেপাল। কিন্তু উইল জ্যাকসের শেষ দিকের ক্যামিও ইংল্যান্ডের স্কোর বাড়িয়ে দিয়েছে। শেষ ওভারে তিনটি ছক্কা মেরেছেন তিনি। শেষ পর্যন্ত ১৮ বলে ১ চার ও ৪ ছক্কায় ৩৯ রানে অপরাজিত থাকেন। 

নেপালের হয়ে দুটি করে উেইকেট নেন দীপেন্দ্র সিং এইরি ও নন্দন যাদব। একটি করে নেন শের মাল্লা ও সন্দীপ লামিচানে। 

 

/এফআইআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী