ভারতের বিপক্ষে খেলার জন্য পিসিবির শর্ত, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন পাক প্রধানমন্ত্রী 

স্পোর্টস ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৯আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫৩

চলতি টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের ভাগ্য নির্ধারণে বল আবারও পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কোর্টে ঠেলে দেওয়া হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এমনটাই জানিয়েছে পাকিস্তানের জিও নিউজ। 

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আজকেই হয়তো পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে আইসিসির অনুরোধ সম্পর্কে দিক নির্দেশনা চাইবেন। তার পর প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

এর আগে বয়কট ইস্যু সমাধানে গতকাল লাহোরে বৈঠক করেছেন আইসিসি ও পিসিবির শীর্ষ কর্মকর্তারা। রবিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজার সঙ্গে বৈঠক করেন পিসিবি চেয়ারম্যান মোহসিন নকভি। ওই বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও উপস্থিত ছিলেন।

ভারতের সিএনএন নিউজ ১৮ আবার জানিয়েছে, ভারতের বিপক্ষে খেলতে রাজি হওয়ার জন্য আইসিসির কাছে কয়েকটি শর্ত দিয়েছে পিসিবি। যার মধ্যে রয়েছে—আইসিসির আয়ের অংশ বাড়ানো, পাকিস্তান ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ পুনরায় চালু, আইসিসি ইভেন্টে হাইব্রিড পদ্ধতি বহাল রাখা এবং বাংলাদেশের জন্য টুর্নামেন্টে অংশগ্রহণসংক্রান্ত ক্ষতিপূরণ দাবি।

পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান তাদের কথা বিস্তারিতভাবে তুলে ধরেছে। বৈঠকে আইসিসি প্রতিনিধি খাজা পাকিস্তানকে ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান। তার মতে, ক্রিকেটের বৃহত্তর স্বার্থে পাকিস্তানের এই ম্যাচে অংশ নেওয়া উচিত।

এ সময় খাজা কয়েকটি বিষয়ে পাকিস্তান ও বাংলাদেশের অবস্থানের প্রতি সমর্থনও জানান এবং দুই বোর্ডের উদ্বেগ আইসিসির পর্যায়ে তুলে ধরে সমাধানের আশ্বাস দেন।

এই প্রতিবেদনেও পাকিস্তানের শর্তের কথা উল্লেখ করা হয়েছে। তবে বিস্তারিত কিছু বলা হয়নি। এখন আগামী এক–দুদিনের মধ্যেই পাকিস্তানের শর্ত ও প্রস্তাবের বিষয়ে আইসিসির প্রতিক্রিয়া পিসিবিকে জানানো হবে বলে উল্লেখ করা হয় সেই প্রতিবেদনে। 

/এফআইআর/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
বিশ্বকাপের ট্রফি উৎসবে নতুন বিতর্ক, মঞ্চ ছাড়তে রাজি হননি ট্রাম্প!
বিশ্বকাপের ট্রফি উৎসবে নতুন বিতর্ক, মঞ্চ ছাড়তে রাজি হননি ট্রাম্প!
চব্বিশের জুলাই আন্দোলনের পর প্রথম গুমের অভিযোগ: হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ
চব্বিশের জুলাই আন্দোলনের পর প্রথম গুমের অভিযোগ: হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ
নতুন পরিচয়ে মডেল রুমা
নতুন পরিচয়ে মডেল রুমা
বিশ্বকাপ জিতে ৫ কোটি ডলার পেলো স্পেন, আর্জেন্টিনা কত পেলো?
বিশ্বকাপ জিতে ৫ কোটি ডলার পেলো স্পেন, আর্জেন্টিনা কত পেলো?
সর্বাধিক পঠিত
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন
লামিনে ইয়ামাল নামের পেছনে রয়েছে যে কৃতজ্ঞতার গল্প
লামিনে ইয়ামাল নামের পেছনে রয়েছে যে কৃতজ্ঞতার গল্প