বিশ্বকাপের ট্রফি উৎসবে নতুন বিতর্ক, মঞ্চ ছাড়তে রাজি হননি ট্রাম্প!

স্পোর্টস ডেস্ক
২০ জুলাই ২০২৬, ১৬:১৯আপডেট : ২০ জুলাই ২০২৬, ১৮:২৫

স্পেনের বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার মুহূর্তে অস্বস্তিকর এক পরিস্থিতির জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রফি তুলে দেওয়ার পর মঞ্চ ছাড়তে অস্বীকৃতি জানান তিনি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বারবার সরে যাওয়ার ইঙ্গিত দিলেও তা উপেক্ষা করেন ট্রাম্প।

ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ জিতেছে স্পেন। এরপর ইনফান্তিনোর সঙ্গে যৌথভাবে স্পেন অধিনায়ক রদ্রির হাতে ট্রফি তুলে দেন ট্রাম্প। রদ্রি একই সঙ্গে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় তথা গোল্ডেন পুরস্কারও জেতেন।

তবে ট্রফি হস্তান্তরের পর মঞ্চ ছেড়ে না গিয়ে খেলোয়াড়দের পাশেই দাঁড়িয়ে থাকেন ট্রাম্প। এমনকি ক্যামেরার সামনে নিজের পরিচিত নাচের ভঙ্গিতেও দেখা যায় তাকে। গত বছর চেলসি ক্লাব বিশ্বকাপ জেতার পরও ট্রাম্প একই ধরনের আচরণ করেছিলেন।

স্পেনের খেলোয়াড়দের পাশে ট্রাম্পকে দাঁড়িয়ে থাকতে দেখে ইনফান্তিনো দ্রুত তার কাছে গিয়ে মঞ্চ ছাড়ার অনুরোধ জানান। কিন্তু ট্রাম্প তাতে সাড়া দেননি। এ সময় ফিফা সভাপতিকে বিব্রত হাসি দিতে দেখা যায়।

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করতে ট্রাম্পকে ক্ষমতা দিচ্ছে যুক্তরাষ্ট্র
ইরান যুদ্ধ বন্ধে তৃতীয়বার প্রস্তাব পাস মার্কিন প্রতিনিধি পরিষদে
এআই নিয়ন্ত্রণে একজন শক্তিশালী প্রেসিডেন্টই যথেষ্ট, ট্রাম্পের দাবি
সর্বশেষ খবর
‘অতিরিক্ত গরমে ডিমের উৎপাদন হ্রাস পায়, দাম বেড়ে যায়’
‘অতিরিক্ত গরমে ডিমের উৎপাদন হ্রাস পায়, দাম বেড়ে যায়’
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একাদশে ভর্তির ফল প্রকাশ, যেভাবে জানবেন
একাদশে ভর্তির ফল প্রকাশ, যেভাবে জানবেন
সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত
সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার