অবশেষে ভারতের বিপক্ষে খেলতে অনুমতি পেলো পাকিস্তান 

স্পোর্টস ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৩৯আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৫২

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের অবস্থান থেকে সরে এসেছে পাকিস্তান। পাকিস্তান সরকার সোমবার জাতীয় দলকে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি খেলতে শেষ পর্যন্ত নির্দেশ দিয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ম্যাচটি অনুষ্ঠিত হবে। খবর নিশ্চিত করেছে জিও নিউজ। 

রবিবার লাহোরে আইসিসি প্রতিনিধি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পিসিবির মধ্যে হওয়া উচ্চপর্যায়ের বৈঠকের পর সেটির ফলাফল পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অবহিত করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি। তারপরই এই সিদ্ধান্ত নেন দেশটির প্রধানমন্ত্রী। 

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পাকিস্তান সরকারের এক বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে পিসিবিকে করা আনুষ্ঠানিক অনুরোধ এবং শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য সদস্য দেশের পক্ষ থেকে যোগাযোগ করার পর সেটি পর্যালোচনা করেছে পাকিস্তান সরকার।’

এর আগে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা  টেলিফোনে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অনুরোধ করেন, তারা যেন শ্রীলঙ্কায় পাকিস্তান-ভারত ম্যাচটি খেলে। এ সময় তিনি বলেন, শ্রীলঙ্কায় সন্ত্রাসবাদের কঠিন সময়ে পাকিস্তান দেশটির ক্রিকেটকে পূর্ণ সমর্থন দিয়েছিল। দীর্ঘদিনের সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সন্ত্রাসবাদের মধ্যেও পাকিস্তান দল শ্রীলঙ্কা সফর করে ক্রিকেট খেলে গেছে।

শ্রীলঙ্কার প্রেসিডেন্টের এই বক্তব্যকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, কঠিন সময়ে শ্রীলঙ্কাও পাকিস্তানকে পূর্ণ সমর্থন দিয়েছে এবং পাকিস্তানেও ক্রিকেট চালু ছিল। 

উল্লেখ্য, ভারতে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বিশ্বকাপে খেলতে অস্বীকৃতি জানালে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে বাংলাদেশ। তারই প্রেক্ষাপটে বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারত ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান।

/এফআইআর/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
জীবন ও অভিনয় নিয়ে দর্শকের মুখোমুখি হবেন ফেরদৌসী মজুমদার
জীবন ও অভিনয় নিয়ে দর্শকের মুখোমুখি হবেন ফেরদৌসী মজুমদার
বিশ্বকাপের ট্রফি উৎসবে নতুন বিতর্ক, মঞ্চ ছাড়তে রাজি হননি ট্রাম্প!
বিশ্বকাপের ট্রফি উৎসবে নতুন বিতর্ক, মঞ্চ ছাড়তে রাজি হননি ট্রাম্প!
চব্বিশের জুলাই আন্দোলনের পর প্রথম গুমের অভিযোগ: হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ
চব্বিশের জুলাই আন্দোলনের পর প্রথম গুমের অভিযোগ: হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ
নতুন পরিচয়ে মডেল রুমা
নতুন পরিচয়ে মডেল রুমা
সর্বাধিক পঠিত
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন
লামিনে ইয়ামাল নামের পেছনে রয়েছে যে কৃতজ্ঞতার গল্প
লামিনে ইয়ামাল নামের পেছনে রয়েছে যে কৃতজ্ঞতার গল্প