রেটিংয়ে বাংলাদেশের অবনতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৬, ১৯:৩৯আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ১৯:৪৪

রেটিংয়ে বাংলাদেশের অবনতি ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড ফাইনাল দিয়ে গতকাল পর্দা নেমেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ষষ্ঠ আসর। ভারতের অনুষ্ঠিত এই আসরে চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে ইংল্যান্ড।

আসর শেষে নতুন করে টি-টোয়েন্টি র‌্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। সেখানে সেমিফাইনালিস্ট ভারত শীর্ষস্থান ধরে রেখেছে। নিজেদের অবস্থান ধরে রেখেছে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও সেমিফাইনালিস্ট নিউজিল্যান্ড। রানার্স আপ হওয়া ইংল্যান্ডের ভালোই উন্নতি হয়েছে। সাত নম্বর থেকে তারা চার নম্বরে উঠে এসেছে।

টি-টোয়েন্টিতে ৭৬ রেটিং নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। র‌্যাংকিংয়ে বাংলাদেশের তখন অবস্থান ছিল দশে। বিশ্বকাপ শেষে বাংলাদেশের অবস্থান ঠিক থাকলেও রেটিং কমেছে। বাংলাদেশের রেটিং এখন ৭৪।

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিং:

দলের  অবস্থান             রেটিং

১. ভারত                        ১২৬

২. ওয়েস্ট ইন্ডিজ            ১২৫

৩. নিউজিল্যান্ড            ১২০

৪. ইংল্যান্ড                    ১১৫

৫. দক্ষিণ আফ্রিকা           ১১৫

৬. অস্ট্রেলিয়া               ১১২

৭. পাকিস্তান                    ১০৭

৮. শ্রীলঙ্কা                       ১০৫

৯. আফগানিস্তান ৮১

১০. বাংলাদেশ ৭৪

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম