রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে জেতালেন সেইফার্ট-অ্যালেন

স্পোর্টস ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৩আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৩

টি–টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘ডি’-তে নিজেদের উদ্বোধনী ম্যাচে ভালো সংগ্রহ গড়েও জয়ের দেখা পায়নি সংযুক্ত আরব আমিরাত। উল্টো রেকর্ড গড়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। কিউইরা জিতেছে ১০ উইকেটের ব্যবধানে।  

চেন্নাইয়ে ১৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে টিম সেইফার্ট ও ফিন অ্যালেনের উদ্বোধনী জুটি ১৫.২ ওভারে জয় নিশ্চিত করেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কোনও উইকেটে এটি রেকর্ড জুটির নজির। খেলতে নেমে দুই ওপেনার বিস্ফোরক ব্যাটিংয়ে আমিরাতের বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছেন। সেইফার্ট ৪২ বলে ১২টি চার ও ৩ ছক্কায় খেলেছেন ৮৯ রানের অপরাজিত ইনিংস। তিনি ফিফটি পূরণ করেন ২৩ বলে। অ্যালেন ৫০ বলে ৫টি চার ও ৫ ছক্কায় ৮৪  রানে অপরাজিত থাকেন। পাওয়ার প্লেতেই দুজনে তুলে ফেলে ৭৮ রান!   

২০২৪ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি আমিরাত। ভারত সফরে আসা তাদের স্কোয়াডটিও বেশ অনভিজ্ঞ। ২০২২ সালের বিশ্বকাপ দলে থাকা মাত্র তিনজন খেলোয়াড় এবার জায়গা পেয়েছেন। শুরুতে টস জিতে ব্যাট করে ৬ উইকেটে ১৭৩ রান তুলতে পারে তারা। দলের এই সংগ্রহের পেছনে বড় অবদান ছিল অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমের। ৪৫ বলে অপরাজিত ৬৬ রান করেন তিনি। তাতে ছিল ৪টি চার ও ৩টি ছক্কা। 

দ্বিতীয় ওভারে প্রথম উইকেট হারালেও দ্রুত ঘুরে দাঁড়ায় তারা। অধিনায়ক ওয়াসিম ও আলিশান শরাফু দ্বিতীয় উইকেটে গড়েন ১০৭ রানের জুটি। শরাফু ৪৭ বলে ৫৫ রানে ফিরলে ভাঙে জুটি। তাতে ছিল ৫টি চার ও ২টি ছয়। শরাফু যখন আউট হন, ১৪.২ ওভারে দলটির স্কোর ছিল ২ উইকেটে ১১৯ রান। এর কিছুক্ষণ পর আরেকটি উইকেট হারালেও ওয়াসিম ব্যাট হাতে দলকে এগিয়ে নিতে থাকেন। তার ব্যাটেই সমৃদ্ধ হয় স্কোরবোর্ড। 

কিউইদের হয়ে ৩৭ রানে সর্বোচ্চ দুটি উইকেট নেন ম্যাট হেনরি। 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী