প্রথম নারী টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ চালুর ঘোষণা বিসিবির

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫০আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫০

প্রথমবারের মতো নারী টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির নারী উইং থেকে বলা হয়েছে, টি-টোয়েন্টি লিগ এবছর ৩-১৫ এপ্রিল পর্যন্ত চলবে। এই টুর্নামেন্টটি হবে বাংলাদেশের ইতিহাসে নারীদের প্রথম ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক টি টোয়েন্টি  প্রতিযোগিতা। যা দেশের নারী ক্রিকেটের পেশাদারিত্বের উন্নয়নে অন্যতম পদক্ষেপ।

উদ্বোধনী আসরে তিনটি ফ্র্যাঞ্চাইজি দল অংশগ্রহণ করবে। যেখানে জাতীয় দলের শীর্ষস্থানীয় ক্রিকেটারদের পাশাপাশি উদীয়মান প্রতিভারাও খেলার সুযোগ পাবেন।  ‘প্লেয়ার ড্রাফট’ পদ্ধতির মাধ্যমে স্থানীয় খেলোয়াড়দের নির্বাচন করা হবে।

ফ্র্যাঞ্চাইজিগুলো বিদেশি পেশাদার খেলোয়াড়দের সাথেও চুক্তি করার সুযোগ পাবে, যা আন্তর্জাতিক অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি টুর্নামেন্টের মান ও বৈশ্বিক পরিচিতি বৃদ্ধি করবে।

ডব্লিউবিপিএল গভর্নিং কাউন্সিলের সভাপতিত্ব করবেন বিসিবি পরিচালক ও বিসিবি নারী উইংয়ের চেয়ারময়ান রুবাবা দৌলা। টুর্নামেন্ট সংক্রান্ত সকল সাংগঠনিক বিষয় এই কাউন্সিল তদারকি করবে।

ফ্র্যাঞ্চাইজি, ড্রাফটের নিয়মাবলী, প্রতিযোগিতার ফরম্যাট, ফিক্সচার, ভেন্যু, সম্প্রচার এবং বাণিজ্যিক অংশীদারিত্ব সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে জানিয়ে দেওয়া হবে। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের