এলিস-জাম্পার বোলিংয়ে আয়ারল্যান্ডকে সহজেই হারালো অস্ট্রেলিয়া  

স্পোর্টস ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২৮আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২৮

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতেই ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। চোট পেয়ে প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ। তবে উদ্বোধনী ম্যাচ জিততে সমস্যা হয়নি। আয়ারল্যান্ডকে ৬৭ রানে হারিয়ে বিশ্বকাপ অভিয়ান শুরু করেছে তারা। 

কুঁচকিতে বল লাগায় বুধবারই টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকে মার্শের ছিটকে যাওয়ার ঘোষণা দেয় অস্ট্রেলিয়া। তার জায়গায় এদিন অধিনায়কত্ব করেন ট্রাভিস হেড। শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়াা ৬ উইকেটে সংগ্রহ করে ১৮২ রান। 

মার্শের জায়গায় ওপেনিংয়ে নামেন জশ ইংলিস। ১৭ বলে ৬ চার ও ১ ছক্কায় ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। ২৯ বলে সর্বোচ্চ ৪৫ রান আসে মার্কাস স্টয়নিসের ব্যাট থেকে। তাতে ছিল ২টি চার ও ১টি ছক্কা। এছাড়া ৩৩ বলে ৩৭ রান করেন ম্যাট রেনশ।

আয়ারল্যান্ডের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন পেসার মার্ক অ্যাডেয়ার। চার ওভারে ৪৪ রান খরচায় নেন ২ উইকেট।

জবাবে কখনও মনে হয়নি আয়ারল্যান্ড হুমকি হয়ে দাঁড়াতে পারে। ব্যাটিংয়ে কার্যকর জুটি গড়তে পারেনি তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৬.৫ ওভারে ১১৫ রানেই গুটিয়ে গেছে। 

অধিনায়ক পল স্টার্লিং প্রথম দিকে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ায় বিপদে পড়ে শুরুতেই। সর্বোচ্চ ২৯ বলে ৪১ রান করেন জর্জ ডকরেল। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন লরকান টাকার। 

অজিদের হয়ে নাথান এলিস ও অ্যাডাম জাম্পাই আইরিশ ব্যাটিংয়ের সর্বনাশ করেছেন। ১২ রানে ৪টি উইকেট নেন এলিস। পাওয়ার প্লেতে তার কারণেই ২৭ রানের মধ্যে ৪ উইকেট হারায় আইরিশরা। ম্যাচসেরাও তিনি। ২৩ রানে ৪টি নেন অ্যাডাম জাম্পা। 

/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের