ভারত-পাকিস্তান ম্যাচ: কলম্বোতে দর্শকের ঢল, বিমানভাড়া তিনগুণ! 

স্পোর্টস ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২০আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২০

অবশেষে মাঠে গড়াচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ। টি-টোয়েন্টি বিশ্বকাপের এই ম্যাচ নিয়েই যত আলোচনা। পাকিস্তান বয়কটের অবস্থান থেকে সরে দাঁড়ানোর পর এই ম্যাচ দেখার জন্য এখন অধীর অপেক্ষায় দর্শকরা। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় এই ম্যাচ ঘিরে এরই মধ্যে দর্শকদের ঢল নামায় বিমানভাড়া ও হোটেল বুকিংয়ের দাম হু হু করে বেড়েছে।

ম্যাচটা মাঠে গড়াবে কাল রবিবার। ক্রিকেটের এই মহারণ দেখতে হাজারো সমর্থক শহরটিতে ভিড় জমাচ্ছেন। 

শ্রীলঙ্কার সবচেয়ে বড় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটির প্রায় ৩৫ হাজার টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। তবে ম্যাচকে সামনে রেখে কলম্বোর অধিকাংশ হোটেল কক্ষের ভাড়া দ্বিগুণ হয়ে গেছে। বিভিন্ন বুকিং সাইটের তথ্য অনুযায়ী, যেখানে সাধারণত প্রতি রাতের হোটেল ভাড়া ১০০ থেকে ১৫০ ডলার, সেখানে এখন তা বেড়ে সর্বোচ্চ ৬৬০ ডলার পর্যন্ত উঠেছে।

এই সপ্তাহে ম্যাচ চূড়ান্ত হওয়ার পর শেষ মুহূর্তের বুকিংয়ে চেন্নাই ও দিল্লির মতো বড় শহর থেকে কলম্বোগামী ফ্লাইটগুলোও প্রায় বুক হয়ে গেছে বলে জানিয়েছে তিনটি ট্রাভেল এজেন্সি। 

কলম্বো থেকে দেড় ঘণ্টার দূরত্বে অবস্থিত চেন্নাই থেকে বিমানের ভাড়া তিন গুণের বেশি বেড়ে ৬২৩ থেকে ৭৫৬ ডলারে পৌঁছেছে। আর দিল্লি থেকে ভাড়া বেড়েছে ৫০ শতাংশের বেশি, যা এখন প্রায় ৬৬৬ ডলার।

শ্রীলঙ্কা ইনবাউন্ড ট্যুর অপারেটরস এর সভাপতি নালিন জয়াসুন্দেরা বলেছেন, হোটেলগুলো প্রায় পুরোপুরি বুকড। তিনি আরও জানান, ‘অধিকাংশ সমর্থক অল-ইনক্লুসিভ প্যাকেজে আসছেন। টিকিট, হোটেল ও ফ্লাইটভাড়ার ওপর নির্ভর করে এসব প্যাকেজের দাম ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ডলার বা তারও বেশি হতে পারে।’

প্রাচীন মন্দির, নির্মল সমুদ্রসৈকত ও সবুজ চা-বাগানের জন্য খ্যাত শ্রীলঙ্কার তৃতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা আয়ের খাত হচ্ছে পর্যটন।

আয়োজকরা আশা করছেন, আরও বেশি আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট শ্রীলঙ্কার অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে। দেশটি সম্প্রতি ভয়াবহ আর্থিক সংকট ও ঘূর্ণিঝড়ের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ওই ঘূর্ণিঝড়ে ৬৫০ জনের মৃত্যু হয়।

শ্রীলঙ্কা ট্যুরিজম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান বুদ্ধিকা হেওয়াওয়াসাম রয়টার্সকে জানান, ফেব্রুয়ারির প্রথম ১০ দিনে দেশটিতে আসা প্রায় ১ লাখ দর্শনার্থীর মধ্যে ২০ শতাংশই ভারত-পাকিস্তান ম্যাচ উপলক্ষে এসেছেন।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের