ভারত-পাকিস্তান ম্যাচ এখন ক্রিকেট কূটনীতির মঞ্চ, থাকছেন বুলবুল

স্পোর্টস ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৭আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫১

কলম্বোর মাঠে রবিবার মাঠে গড়াচ্ছে ভারত-পাকিস্তান ব্লকবাস্টার ম্যাচ। যদিও কালকের এই মহারণ কেবল মাঠের লড়াই নয়, এটা এখন এশিয়ার ক্রিকেট কূটনীতির গুরুত্বপূর্ণ মঞ্চও। টি-টোয়েন্টি বিশ্বকাপের এই হাইভোল্টেজ ম্যাচকে ঘিরে এশিয়ার পাঁচ ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের অনানুষ্ঠানিক একটি বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে এনডিটিভির প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। 

এদিন আইসিসি চেয়ারম্যান জয় শাহ কলম্বোয় থাকবেন বলে জানা গেছে। তার উপস্থিতিতে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের ক্রিকেট বোর্ডের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হতে পারে। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বার্তা সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুলবুল কলম্বোয় উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ভারত–পাকিস্তান ম্যাচ দেখতে মাঠে থাকবেন। যদিও ধারণা করা হচ্ছে, ভারতীয় ক্রিকেট বোর্ড ও আইসিসির সঙ্গে সাম্প্রতিক টানাপোড়েনে বরফ গলানোর চেষ্টা করবেন তিনি। যতটুকু জানা গেছে, আঞ্চলিক সম্প্রীতি বজায় রাখতে আইসিসি-ই এই সমন্বিত উদ্যোগটি নিয়েছে।

একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে আমিনুল ইসলাম বলেছেন, এই ম্যাচ দেখার জন্য সরাসরি আইসিসি থেকে আমন্ত্রণ এসেছে, ‘বিশ্বকাপের মতো বড় আসরকে কাজে লাগিয়ে প্রভাবশালী সদস্য দেশগুলোর সঙ্গে একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায় আইসিসি।’

তিনি আরও বলেছেন, ‘আইসিসি একটি সিদ্ধান্ত নিয়েছে। আইসিসির প্রধান অংশীদার এই পাঁচ এশিয়ার দেশ। ১৫ ফেব্রুয়ারি ভারত–পাকিস্তান বিশ্বকাপ ম্যাচে তারা চায়, পাঁচ দেশের প্রতিনিধিরা একসঙ্গে মাঠে উপস্থিত থাকবেন, একসঙ্গে খেলা দেখবেন এবং নিজেদের মধ্যে আলোচনা করবেন।’

/এফআইআর/
সম্পর্কিত
‘হার মেনে নেওয়া যায়, প্রতারণা নয়’—বাবার সেই শিক্ষা আজও বুকে ধারণ করেন টেন্ডুলকার
সিপিএলে মিরাজের নতুন মিশন
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
সর্বশেষ খবর
দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান
দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান
বিড়াল আসলে কী চায়—একা থাকা, নাকি মানুষের সঙ্গ?
বিড়াল আসলে কী চায়—একা থাকা, নাকি মানুষের সঙ্গ?
মন্টেনেগ্রোর অচেনা সৌন্দর্য দেখবেন যেভাবে
মন্টেনেগ্রোর অচেনা সৌন্দর্য দেখবেন যেভাবে
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ