নেপালকে বিদায় করে সবার আগে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২২আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২২

টি-টোয়েন্টি বিশ্বকাপে সবার আগে গ্রুপ সি থেকে সুপার এইট নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। রবিবার নেপালকে ৯ উইকেটে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে তারা। আর এই পরাজয়ে চলতি বিশ্বকাপ থেকে নেপালের বিদায় নিশ্চিত হয়েছে।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করে শুরুতে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৩ রান করে নেপাল। জবাবে ১৫.২ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্য তাড়া করে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

ব্যাট হাতে অধিনায়ক শাপ হোপ ছিলেন জয়ের মূল কারিগর। খেলেছেন ৪৪ বলে অপরাজিত ৬১ রানের ইনিংস। ৩৮ বলে ফিফটি ছোঁয়া এই ব্যাটারের ইনিংসে ছিল তিনটি ছক্কা ও পাঁচটি চার। তার সঙ্গে ৯১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন শিমরন হেটমায়ার। তিনি ৩২ বলে ৪৬ রানে অপরাজিত ছিলেন। তার ঝড়ো ইনিংসে ছিল দুটি ছক্কা ও চারটি চার।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর বল হাতে দারুণ শুরু করে ক্যারিবীয়রা। পাওয়ারপ্লেতেই ২২ রানে নেপালের ৩ উইকেট তুলে নেয় তারা। পরে ২৩ রানে চতুর্থ ও ৪৬ রানে পঞ্চম উইকেট তুলে নেপালকে আরও চাপে ফেলে। ৭৩ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর অবশ্য শেষদিকে দীপেন্দ্র সিং এইরির ৪৭ বলে ৫৮ রানের দায়িত্বশীল ইনিংসে শতরান পার করেছে নেপাল। সপ্তম উইকেটে সোমপাল কামির সঙ্গে মিলে ৫৪ রানের জুটি গড়ে লড়াই করার মতো পুঁজি গড়তে অবদান রেখেছেন। কামি ১৫ বলে ৪টি চারে ২৬ রানে অপরাজিত থাকেন। এইরির ইনিংসে ছিল ৩টি চার ও ৩টি ছয়। 

বল হাতে চার ওভারে ২৭ রানে ৪ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন জেসন হোল্ডার। ম্যাচসেরাও তিনি। 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী