অস্ট্রেলিয়ায় যাচ্ছেন বুলবুল, এবার কি ফিরবেন?

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৫আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০৩

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়া নিয়ে কিছু দিন আগে খবর রটেছিল। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক সেসময় দেশ ছাড়েননি। তবে আজ সোমবার নিজেই জানালেন অস্ট্রেলিয়ায় যাচ্ছেন তিনি। 

প্রতিবেদকের সঙ্গে যখন কথা হয়, তখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছিলেন বিসিবি সভাপতি। তবে ফিরে যাওয়া মানে এই নয় সভাপতির দায়িত্ব এখানেই শেষ করছেন! জরুরি কাজে যাচ্ছেন তিনি। আবার ফিরবেন বলেও জানিয়েছেন।

এ প্রসঙ্গে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল  বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমি জরুরি কাজে কয়েক দিনের জন্য সেখানে যাচ্ছি।  কাজ শেষ হলে ইনশাহআল্লাহ আবার তাড়াতাড়ি ফিরবো।’

‘অস্ট্রেলিয়াতে কত দিন থাকবেন? সেখানে ১ মার্চ থেকে এশিয়ান নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ রয়েছে। আপনার সঙ্গে দেশের সাংবাদিকদের দেখা হওয়ার সুযোগ আছে কিনা?’ এমন প্রশ্নে বুলবুল অবশ্য কূটনৈতিক উত্তর দিয়ে বলেছেন, ‘দেখা যাক কী হয়।’

জাতীয় নির্বাচনের পর বিসিবিতে পরিবর্তনের জোর হাওয়া। এই অবস্থায় বুলবুলের অস্ট্রেলিয়া যাওয়াটা অন্যরকম বার্তা দিচ্ছে । বিশেষ করে মেলবোর্নে তার পরিবার থাকে। তিনি নিজেও থাকছেন স্থায়ীভাবে। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
‘হার মেনে নেওয়া যায়, প্রতারণা নয়’—বাবার সেই শিক্ষা আজও বুকে ধারণ করেন টেন্ডুলকার
সিপিএলে মিরাজের নতুন মিশন
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
সর্বশেষ খবর
বিড়াল আসলে কী চায়—একা থাকা, নাকি মানুষের সঙ্গ?
বিড়াল আসলে কী চায়—একা থাকা, নাকি মানুষের সঙ্গ?
মন্টেনেগ্রোর অচেনা সৌন্দর্য দেখবেন যেভাবে
মন্টেনেগ্রোর অচেনা সৌন্দর্য দেখবেন যেভাবে
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
‘সব আছে, কিন্তু বাংলা কোথায়?’: পশ্চিমবঙ্গের পর্যটন ভিডিও নিয়ে ট্রল
‘সব আছে, কিন্তু বাংলা কোথায়?’: পশ্চিমবঙ্গের পর্যটন ভিডিও নিয়ে ট্রল
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ