ফারহানের বিধ্বংসী সেঞ্চুরিতে ভর করে সুপার এইটে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২০আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২২

হারলেই বাদ। এমন সমীকরণের সামনে কোনও ভুল করেনি পাকিস্তান। কলম্বোতে বুধবার নামিবিয়াকে ৩১ রানে হারিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে সালমান আগার দল। 

‘মাস্ট-উইন’ ম্যাচে অপরাজিত সেঞ্চুরিতে দলকে ৩ উইকেটে ১৯৯ রানের সংগ্রহ পাইয়ে দেন সাহেবজাদা ফারহান। ম্যাচসেরাও তিনি। 

২৯ বছর বয়সী এই ব্যাটার ৫৮ বলে ১০০ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন। তার ইনিংসে ছিল ৪টি ছক্কা ও ১১টি চার। এটি তার প্রথম আন্তর্জাতিক টি–টোয়েন্টি। টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় পাকিস্তানি হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি। 

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। বাবর আজমকে একাদশের বাইরে রেখে পাঁচ নম্বরে খেলতে নামেন শাদাব খান। ২২ বলে অপরাজিত ৩৬ রানের ইনিংসে স্কোরবোর্ড সমৃদ্ধ করতে ভূমিকা রাখেন তিনি। তার ইনিংসে ছিল তিনটি ছক্কা ও একটি চার। শেষ তিন ওভারে পাকিস্তান তোলে ৪২ রান।

সাইম আইয়ুবের (১৪) সঙ্গে উদ্বোধনী জুটিতে ৪০ রান যোগ করেন ফারহান। পরে অধিনায়ক সালমান আগার (৩৮) সঙ্গে দ্বিতীয় উইকেটে ৬৭ রানের জুটি গড়ে ইনিংসের ভিত মজবুত করেন তিনি। তার পর শাদাবকে নিয়ে ৪০ বলে যোগ করেন ৮১* রান! প্রথম তিন ম্যাচে হতাশাজনক পারফরম্যান্সের পর পেসার শাহীন শাহ আফ্রিদিকেও একাদশের বাইরে রাখা হয়। 

জবাবে ব্যাটিংয়ে নেমে পুরোপুরি ব্যর্থ ছিল নামিবিয়া। পাকিস্তানি বোলিংয়ের সামনে কোনও প্রতিরোধই গড়তে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৭.৩ ওভারে ৯৭ রানে গুটিয়ে গেছে। ডাবল ডিজিটে স্কোর করেছেন ওপেনার লরেন স্টিনক্যাম্প (২৩) ও আলেকজান্ডার বুসিং ভলশঙ্ক (২০)। 
উসমান তারিক ১৬ রানে ৪টি উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন। ১৯ রানে ৩টি নেন শাদাব খান।

  /এফআইআর/ 
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী