বিসিবির কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, তাসকিনের অবনতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৪আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৪

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন বছরের কেন্দ্রীয় চুক্তিতে কারা আছেন তা আজ বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে। তবে এবার শীর্ষ ক্যাটাগরি হিসেবে পরিচিত ‘এ’ প্লাসে জায়গা হয়নি কোনও ক্রিকেটারের। 

২৮ জন ক্রিকেটারকে এ, বি, সি ও ডি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ১ জানুয়ারি ২০২৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই চুক্তি কার্যকর থাকবে। গত বছর তালিকায় ছিলেন ২২ জন ক্রিকেটার। এবার ৬ জন বেশি জায়গা পেয়েছেন।

চলতি বছরের জন্য ‘এ’ ক্যাটাগরিতে মাসিক পারিশ্রমিক ধরা হয়েছে ৮ লাখ টাকা। এভাবে পর্যায়ক্রমে ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরির পারিশ্রমিক ধরা হয়েছে যথাক্রমে ৬ লাখ, ৪ লাখ ও ২ লাখ টাকা করে। সর্বোচ্চ ‘এ’ প্লাস তথা ১০ লাখ টাকার বেতনের ক্যাটাগরিতে এবার কোনও ক্রিকেটারের জায়গা হয়নি। 

গতবার একমাত্র ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ ‘এ’ প্লাস ক্যাটাগরিতে ছিলেন তারকা পেসার তাসকিন আহমেদ। তবে এবার তিনি ‘এ’ ক্যাটাগরিতে আছেন। যেখানে তার সঙ্গী তিন সংস্করণের তিন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাস।

এবারের চুক্তিতে ‘সি’ ক্যাটাগরি থেকে ‘বি’তে উন্নীত হয়েছেন রিশাদ হোসেন, তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী হাসান ও সাদমান ইসলাম। এছাড়া ‘সি’ ক্যাটাগরি থেকে ‘ডি’তে জায়গা হয়েছে নাসুম আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদের। 

প্রথমবারের মতো বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, হাসান মুরাদ, তানভীর ইসলাম। এছাড়া চুক্তিতে জায়গা ফিরে পেয়েছেন নাঈম হাসান, শামীম হোসেন, নুরুল হাসান সোহান।

নতুন কেন্দ্রীয় চুক্তিতে আছেন যারা 

‘এ’ প্লাস (১০ লাখ টাকা): কেউ নেই

‘এ’ (৮ লাখ টাকা): নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ। 

‘বি’ (৬ লাখ টাকা): মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা।

‘সি’ (৪ লাখ টাকা): সৌম্য সরকার, জাকের আলী অনিক, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।

‘ডি’ (২ লাখ টাকা): সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, শামীম হোসেন, কাজী নুরুল হাসান সোহান।

 

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
বিপিএলে দুর্নীতির অভিযোগ: আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগের তির
ইংল্যান্ডে প্রথমবার হোয়াইটওয়াশ হলো পাকিস্তান
নেপালের সঙ্গে সিরিজ খেলতে আগ্রহী বিসিবি, কিন্তু... 
সর্বশেষ খবর
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত