সেমিফাইনালের লক্ষ্যে আজ ইংলিশদের মুখোমুখি নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৮আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৮

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে আজ মাঠে নামছে নিউজিল্যান্ড। যাদের প্রতিপক্ষ এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করা ইংল্যান্ড। এই ম্যাচ জিতলেই শেষচারের টিকিট কাটবে কিউই দল। ম্যাচটা মাঠে গড়াবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। দেখাবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।

শুক্রবার রাতে কলম্বোয় ইংল্যান্ডকে হারাতে পারলে গ্রুপ–২ শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত করবে নিউজিল্যান্ড। তবে হেরে গেলে সমীকরণ জটিল হয়ে যাবে। সেক্ষেত্রে শনিবার বিদায় নিশ্চিত হওয়া শ্রীলঙ্কাকে হারিয়ে সেমি খেলার সুযোগ তৈরি হবে পাকিস্তানের। তখন সেমিফাইনালের জন্য ভাগ্য নির্ধারিত হবে নেট রান রেটে।

সর্বশেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেও ব্যাটিংয়ে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে নিউজিল্যান্ডের। মিচেল স্যান্টনারের নেতৃত্বাধীন দলটি বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে ৮৪ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল। সেখান থেকে অধিনায়কের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৭ উইকেটে ১৬৮ রানে পৌঁছায় কিউইরা। পরে ৬১ রানের বড় জয়ে শ্রীলঙ্কাকে বিদায়ের পথ দেখিয়েছে। আজ অবশ্য কোনও ভুলের সুযোগ নেই। নিউজিল্যান্ড কোচ রব ওয়াল্টার্স নিজেও শিষ্যদের ওপর আস্থা রাখছেন। ম্যাচের আগে বলেছেন, ইতিহাসের দিকে তাকালে দেখবেন, ব্ল্যাক ক্যাপস সব সময়ই সমস্যা সমাধানে দক্ষ একটি দল। তারা স্ট্রিট-স্মার্ট, দ্রুত কন্ডিশন বুঝে নিতে পারে। এটাই আমাদের গর্বের জায়গা। আমরা দ্রুত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারি এবং সঠিক পদ্ধতি খুঁজে বের করতে সক্ষম।’

নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্রও ইংল্যান্ডের শক্তিমত্তা সম্পর্কে সতর্ক। শ্রীলঙ্কার বিপক্ষে চার উইকেট নেওয়া রাচিন বলেছেন, ‘এ ধরনের ম্যাচে নামার আগে আত্মবিশ্বাস থাকেই, বিশেষ করে যখন আমরা জানি উইকেট কেমন আচরণ করবে। তবে ইংল্যান্ডকে খাটো করে দেখা বোকামি হবে। তারা নিঃসন্দেহে মানসম্মত দল এবং বোলিংয়ে সেটির প্রমাণ দিয়েছে।’

 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি