দক্ষিণ আফ্রিকাকে মাটিতে নামিয়ে ফাইনালে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
০৪ মার্চ ২০২৬, ২২:৩৫আপডেট : ০৪ মার্চ ২০২৬, ২২:৪৮

পুরো টি-টোয়েন্টি বিশ্বকাপে একমাত্র অপরাজিত দল ছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু প্রথম সেমিফাইনালে তাদের মাটিতে নামিয়ে ফাইনালে নাম লিখিয়েছে নিউজিল্যান্ড। প্রথম সেমিফাইনালে ৯ উইকেটে জিতেছে কিউই দল। 

ব্যাটে-বলে পুরোপুরি দাপট দেখিয়েছে নিউজিল্যান্ড। প্রোটিয়ারাও হুমকি হয়ে উঠতে পারেনি। ১৭০ রানের লক্ষ্যে প্রোটিয়াদের ওপর শুরু থেকে চড়াও হয়ে খেলেছেন দুই ওপেনার টিম সেইফার্ট ও ফিন অ্যালেন। তাদের ঝড়ো ব্যাটিংয়েই জয়ের মঞ্চ গড়ে তারা। পাওয়ার প্লেতেই তারা যোগ করেছে ৮৪ রান! ৯.১ ওভারে যোগ করে ১১৭! রাবাদার ডেলিভারিতে ৩৩ বলে ৫৮ রান করা সেইফার্ট ফিরলে ভাঙে শুরুর জুটি। যার ইনিংসে ছিল ২টি ছয় ও ৭টি চারের মার। কিন্তু ফিন অ্যালেন ছিলেন বিধ্বংসী। তার তাণ্ডবে ইডেন গার্ডেনসে ১২.৫ ওভারেই জয় নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। শেষ বলে বাউন্ডারি মেরে ৩৩ বলে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিও পূরণ করেছেন ফিন অ্যালেন। যা টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। তার ইনিংসে ছিল ১০টি চার ও ৮ ছক্কার মার। তার সঙ্গে ১৩ রানে অপরাজিত ছিলেন রাচিন রবীন্দ্র। 

এর আগে মার্কো ইয়ানসেনের অপরাজিত ৫৫ রানে ভর করে ৮ উইকেটে ১৬৯ রানে থামে দক্ষিণ আফ্রিকা।

টস হেরে ব্যাট করতে নেমে প্রত্যাশিত ব্যাটিংটা করতে পারেনি প্রোটিয়া দল। দ্বিতীয় ওভারেই অফ স্পিনে আঘাত হানেন ম্যাককনচি। ১০ রানে কুইন্টন ডি কককে ফিরিয়ে দেন তিনি। পরের বলে সাজঘরে ফেরান রায়ান রিকেলটনকে। তার জোড়া আঘাতে পাওয়ার প্লেতে বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা। 

লকি ফার্গুসনের বলে মিডউইকেটে রাচিন রবীন্দ্রের ক্যাচ মিসে ৩ রানে জীবন পান এইডেন মারক্রাম। পরে বামহাতি স্পিনার রাচিনই তাকে ব্যক্তিগত ১৮ রানে ফিরিয়েছেন। দলের ৫৫ রানে ফেরেন তিনি। 

৩ রানে গ্লেন ফিলিপসের হাতে জীবন পাওয়া ডেভিড মিলারও বেশিক্ষণ টিকতে পারেননি। ৬ রানে রাচিনের শিকার হন তিনি। ঝড়ো ব্যাটিং করতে থাকা ব্রেভিসকেও ৩৪ রানে থামান জিমি নিশাম। ব্রেভিসের ২৭ বলের ইনিংসে ছিল ৩টি চার ও ২টি ছয়। তাতে ১০.২ ওভারে অর্ধেক উইকেট হারিয়ে পথ হারানোর ইঙ্গিত দেয় তারা। ৭৭ রানে হারায় পঞ্চম উইকেট। তখনই ট্রিস্টান স্টাবস ও ইয়ানসনের ৭৩ রানের জুটিতে ম্যাচে ফেরে প্রোটিয়া দল।

স্টাবসকে (২৯) বোল্ড করে জুটি ভাঙেন ফার্গুসন। এই জুটি থাকলে স্কোর আরও বাড়তো। কিন্তু ইয়ানসেন থেমে থাকেননি। ৩০ বলে ২ চার ও ৫ ছক্কায় শেষ পর্যন্ত ৫৫ রানে অপরাজিত থেকে স্কোর ১৬৯ রানে নিয়ে যেতে ভূমিকা রাখেন। 

দুটি করে উইকেট নেন রাচিন রবীন্দ্র, ম্যাট হেনরি ও কোল ম্যাককনচি। একটি করে নেন লকি ফার্গুসন ও জেমস নিশাম। 

/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের