টি-টোয়েন্টি বিশ্বকাপ, দ্বিতীয় সেমিফাইনাল

ভারতের সামনে আজ ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
০৫ মার্চ ২০২৬, ১৩:০৫আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১৩:১৭

টি–টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আজ বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে নামছে ভারত। তাদের প্রতিপক্ষ ২০২২ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ম্যাচটা শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। দেখাবে টি স্পোর্টস ও নাগরিক টিভি 

দুই দল ভিন্ন লক্ষ্য নিয়ে আজ খেলতে নামবে। স্বাগতিক ভারত দ্বিতীয়বারের মতো ট্রফি জয়ের স্বপ্ন দেখছে, আর ইংল্যান্ড নামছে নিজেদের শতভাগ নিখুঁত ম্যাচ খেলার লক্ষ্য নিয়ে।

টুর্নামেন্টের সেমিফাইনালে টানা তৃতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে দুই দল। সেখানে একবার করে জয় পেয়েছে ভারত ও ইংল্যান্ড। চমকপ্রদ তথ্য হলো, প্রতিবার যে দলটি এই লড়াইয়ে জিতেছে, শেষ পর্যন্ত তারাই ট্রফি জিতেছে।

২০২২ সালে অ্যাডিলেডে সেমিফাইনালে ভারতকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছিল ইংল্যান্ড। পরে মেলবোর্নের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জেতে তারা। দুই বছর আগে গায়ানায় সেমিফাইনালে ইংল্যান্ডকে ৬৮ রানে হারায় ভারত। এরপর বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জেতে রোহিত শর্মার দল।

২০২৪ সালের আসরে ভারত অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল। তবে এবার সুপার এইটে দক্ষিণ আফ্রিকার কাছে হারের স্বাদ পেতে হয়েছে। এরপর অবশ্য জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে সূর্যকুমার যাদবরা।

এবারের টুর্নামেন্টে ভারতের টপ অর্ডার খুব একটা সুবিধা করতে পারেনি। ওপেনার অভিষেক শর্মা ছয় ম্যাচে করেছেন মাত্র ৮০ রান। যার মধ্যে তিনবার শূন্য রানে আউট হয়েছেন। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাঞ্জু স্যামসনের অপরাজিত ৯৭ রান দলকে স্বস্তি দিয়েছে। এছাড়া অধিনায়ক সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া ও শিভাম দুবের মতো ব্যাটারদের নিয়ে মাঝের সারিতে যথেষ্ট শক্তি রয়েছে ভারতের। বোলিং বিভাগ নিয়ে তেমন দুশ্চিন্তা নেই। 

অন্যদিকে, দুইবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডও আত্মবিশ্বাসী। টুর্নামেন্টের শুরুটা কিছুটা নড়বড়ে হলেও পরে ছন্দে ফিরেছে তারা।

অলরাউন্ডার উইল জ্যাকস নিচের দিকে ব্যাট করে ১৯১ রান করেছেন এবং নিয়েছেন সাতটি উইকেট। চারবার ম্যাচসেরা হয়েছেন তিনি। এছাড়া অধিনায়ক হ্যারি ব্রুক, টম ব্যান্টন ও স্যাম কারান ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

তবে সাবেক অধিনায়ক জস বাটলার এবার খুব একটা সফল নন। সাত ম্যাচে তার সংগ্রহ মাত্র ৬২ রান। তার ওপেনিং সঙ্গী ফিল সল্টও আত্মবিশ্বাসের ঘাটতিতে ভুগছেন। সব মিলে এখনও নিখুঁত পারফরম্যান্সের অপেক্ষায় তারা। ম্যাচের আগের দিন স্যাম কারানও বললেন, ‘যদি কখনও আমাদের নিখুঁত ম্যাচ খেলতে হয়, তাহলে সম্ভবত বৃহস্পতিবার রাতটাই সেই সময়। টি–টোয়েন্টিতে কখনও কখনও কয়েকজন খেলোয়াড়ের ব্যাট ও বল হাতে ভালো পারফরম্যান্সই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।’

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী