সিডনিতে ইমরুল কায়েস, ‘আমাদের নারী ফুটবলাররা দারুণ খেলছে’

তানজীম আহমেদ, সিডনি (অস্ট্রেলিয়া)
০৫ মার্চ ২০২৬, ১৯:৪৫আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১৯:৫২

এশিয়ান কাপে বাংলাদেশ নারী ফুটবল দল অংশ নিচ্ছে—এ খবর আগেই জানতেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন। সেখানে নিজে ক্রিকেট খেলছেন, পাশাপাশি একটি একাডেমিও পরিচালনা করছেন।

বৃহস্পতিবার সিডনির লাকেম্বায় টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব)-এর উদ্যোগে আয়োজিত ইফতার অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ইমরুল কায়েস। চলমান এশিয়ান কাপ ফুটবলকে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি ঋতুপর্ণা চাকমা ও আফঈদা খন্দকারদের খেলা দেখে মুগ্ধতার কথা জানান।

বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য শুভকামনা জানিয়ে ইমরুল কায়েস বলেছেন, ‘আমরা ক্রিকেটার বা ফুটবলার—সবাই বাংলাদেশের হয়ে খেলি। দেশের সম্মান বয়ে আনার দায়িত্ব ক্রীড়াবিদদের ওপরই থাকে। আমাদের নারী ফুটবলাররা দারুণ খেলছে। আগামীকালের ম্যাচেও তাদের প্রতি আমাদের সমর্থন থাকবে। আশা করছি, আমাদের মেয়েরা অনেক দূর এগিয়ে যাবে।’

আলোচনার এক পর্যায়ে নিজের ক্যারিয়ার প্রসঙ্গে ইমরুল বলেছেন, ‘এখন আমি সিডনিতে আছি, এখানে শীর্ষ লিগে খেলি। একটি একাডেমিও পরিচালনা করছি এবং কোচিংও করাচ্ছি। শিগগিরই দেশে যাওয়ার ইচ্ছে আছে প্রিমিয়ার লিগ খেলার। তবে লিগ কবে শুরু হবে, সেটা এখনও নিশ্চিত নই।’

অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি বাংলাদেশির বসবাস সিডনিতে। আজকের অনুষ্ঠানে স্থানীয় একটি রেস্টুরেন্টে লাকেম্বার সাবেক কাউন্সিলর টিটোসহ অনেকেই উপস্থিত ছিলেন। এশিয়ান কাপ কাভার করতে আসা সাংবাদিকদের পাশাপাশি ইমরুল কায়েস ও বিডিক্রিকটাইমকে ট্রাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় ট্রাবের সভাপতি অর্ক হাসান, সাধারণ সম্পাদক ও সাবেক ক্রীড়া সাংবাদিক হুমায়ন কবির রোজ এবং শাকিলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে