পাকিস্তান সিরিজে ফিরলেন লিটন-আফিফ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২৬, ২০:৩২আপডেট : ০৫ মার্চ ২০২৬, ২০:৩৫

পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

গত অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা সর্বশেষ ওয়ানডে সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ব্যাটার নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক ও শামীম হোসেন। দেড় বছর পর ফিরেছেন আফিফ হোসেন। গত বছর একাধিক সিরিজ মিস করার পর ফিরেছন লিটন দাসও। 

আফিফকে দলে জায়গা দেওয়া নিয়ে নির্বাচক প্যানেলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন বলেছেন, ‘মিডল অর্ডারে আমরা বেশ কয়েকজন খেলোয়াড়কে সুযোগ দিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কেউ কেউ নিজেদের জায়গা নিশ্চিত করার মতো পারফরম্যান্স করতে পারেনি। সেই বিবেচনায় আফিফ হোসেনকে আবার দলে নেওয়া হয়েছে। তার অভিজ্ঞতা রয়েছে এবং বর্তমানে তাকে ভালো ছন্দেও মনে হচ্ছে। মাহিদুল ইসলাম ভূঁইয়াকেও দলে রাখা হয়েছে। নিজের সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য এটি তার জন্য ভালো সুযোগ।’

এদিকে, পেসার হাসান মাহমুদ বর্তমানে ডান হাতের চোটে ভুগছেন। আরেক ফাস্ট বোলার তানজিম হাসান সাকিবও পিঠের ব্যথা থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন। ফলে এই সিরিজে তাদের পাওয়া যাচ্ছে না। তবে মাসের শেষ নাগাদ দুজনই পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

ঢাকায় অনুষ্ঠিতব্য তিন ম্যাচের এই সিরিজ শুরু হবে ১১ মার্চ। পরবর্তী দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ ও ১৫ মার্চ। তিনটি ম্যাচই শুরু হবে দুপুর সোয়া ২টায়। 

বাংলাদেশ স্কোয়াড

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের