স্যামির নামে স্টেডিয়াম

স্পোর্টস ডেস্ক
০৬ এপ্রিল ২০১৬, ১৩:০৮আপডেট : ০৬ এপ্রিল ২০১৬, ১৩:৩১

স্যামির নামে স্টেডিয়ামবিশ্বের একমাত্র অধিনায়ক হিসেবে দুটি টি-টোয়েন্টি শিরোপা জিতেছেন ক্যারিবীয় তারকা ড্যারেন স্যামি। এ সাফল্যকে মনে রাখতেই কৃতজ্ঞতা হিসেবে স্যামির নামে স্টেডিয়ামের নামকরণ করতে যাচ্ছে সেন্ট লুসিয়া।
শুধু টি-টোয়েন্টিতে নয় ক্রিকেট ইতিহাসে মাত্র চতুর্থ ক্রিকেটার হিসেবে জোড়া ‘বিশ্বকাপজয়ী’ অধিনায়ক ড্যারেন স্যামি। যেই সাফল্যে খুশি সেন্ট লুসিয়ার মানুষও। তাই সেখানকার একমাত্র আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নামকরণ স্যামির নামে করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
এত দিন বোঁশেজো ক্রিকেট স্টেডিয়াম নামে পরিচিত স্টেডিয়ামটি এখন থেকে পরিচিত হবে ড্যারেন স্যামি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম হিসেবে। শুধু স্যামি নন সেখানকার আরেক ক্রিকেটার জনসন চার্লসের নামেও একটি স্ট্যান্ডের নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চার্লসকে কিছু জমিও দেবে স্থানীয় সরকার।
গতকাল সেন্ট লুসিয়ায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘোষণা দেন সেন্ট লুসিয়ার প্রধানমন্ত্রী কেনি ডি অ্যান্থনি।
এমন খবরের পর স্যামি বলেন, ‘আমি খুব গর্বিত এবং ধন্য।’

স্যামি আরও যোগ করেন, ‘সবাইকে ধন্যবাদ। সবাই জানে সেন্ট লুসিয়ার মানুষ তাদের কতটা ভালোবাসে। আর যেভাবে আমি বিমানবন্দরে ভালোবাসা ও সম্মান পেয়েছি, তাতে সবাইকে অশেষ ধন্যবাদ।’

/এফআইআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি