এখন আমরা বাংলাদেশের কাছেও হারতে শুরু করেছি: আমির 

স্পোর্টস ডেস্ক
১২ মার্চ ২০২৬, ১৭:৩০আপডেট : ১২ মার্চ ২০২৬, ১৭:৩০

বাংলাদেশের কাছে সর্বনিম্ন রানে অলআউটের (১১৪/১০) নজির গড়ে হেরেছে পাকিস্তান। প্রথম ওয়ানডেতে ৮ উইকেটে পরাজয়ের পর দলের তীব্র সমালোচনা করেছেন পাক পেসার মোহাম্মদ আমির। দলের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক এই পেসার।

ম্যাচের পর ফেসবুকে দেওয়া প্রতিক্রিয়ায় আমির লিখেছেন, ‘এখন আমরা বাংলাদেশের কাছেও হারতে শুরু করেছি। আমার ভয় হচ্ছে, আমরা হয়তো একসময় অ্যাসোসিয়েট মানের দলে পরিণত হবো।’

বাংলাদেশের বোলারদের প্রশংসা করলেও পাকিস্তানের তরুণ খেলোয়াড় ও দলের ভারসাম্য নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। আমিরের মতে, ‘পাকিস্তান মাত্র ১১৪ রান করতে পেরেছে। নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ দারুণ বোলিং করেছে।’

এই সিরিজের দল থেকে বাবর আজমকে বাদ দেওয়া নিয়েও সমালোচনা করেন আমির। তার মতে, শুধু তরুণদের নিয়ে দল গঠন করা ঠিক সিদ্ধান্ত নয়, ‘আপনি শুধু সিনিয়র খেলোয়াড়দের বাদ দিয়ে তরুণদের দিয়ে দল সাজাতে পারেন না। দলে অভিজ্ঞতা ও দিকনির্দেশনার প্রয়োজন আছে।’

পাকিস্তানের তরুণ ব্যাটারদের টেকনিক নিয়ে প্রশ্ন তুলেছেন এই সাবেক বাঁহাতি পেসার। তার মতে, অফ স্টাম্পের বাইরের বল সামলাতে অনেকেই সমস্যায় পড়ছে তারা। আমির বলেছেন, ‘এখন অনেক তরুণ ব্যাটার শুধু মিডউইকেটের দিকেই খেলতে চায়। বল যদি অফ স্টাম্পের লাইনে থাকে, তারা বুঝতে পারে না কীভাবে খেলতে হবে।’

ম্যাচের একটি আউটের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, ‘শামিল হুসেইন মিডউইকেটের দিকে শট খেলতে গিয়ে ক্যাচ দিয়েছে। তরুণদের বুঝতে হবে, অফ সাইডেও রান করা যায়, এমনকি মিড-অফের ওপর দিয়েও।’

/এফআইআর/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু