ব্যাক-টু-ব্যাক সিরিজ জয়ের সামনে বাংলাদেশ 

স্পোর্টস ডেস্ক
১৩ মার্চ ২০২৬, ০৬:০০আপডেট : ১৩ মার্চ ২০২৬, ০৬:০০

২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশে ওয়ানডে সফর করে গেছে পাকিস্তান। সেবার তাদের হোয়াইটওয়াশ করার স্বাদ পেয়েছিল বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজদের সামনে ব্যাক টু ব্যাক সিরিজ জয়ের হাতছানি। সেই লক্ষ্যে বাংলাদেশ শুক্রবার দুপুর ২টা ১৫ মিনিটে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে। ম্যাচটা দেখাবে টি স্পোর্টস ও নাগরিক টিভি। 

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজকে সামনে রেখে আগ্রহের অন্যতম একটি অংশ ছিল পাকিস্তানের নতুন মুখদের ঘিরে। আগামী বছর অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দল পুনর্গঠনের পথে হাঁটছে তারা। তাই বুধবার সিরিজের প্রথম ওয়ানডেতে একাদশে চার অভিষিক্ত ব্যাটারকে নামিয়েছে। কিন্তু তাদের কেউই প্রতিরোধ গড়তে পারেনি। বরং নাহিদ রানার বোলিং তোপে দলটির ব্যাটিং লাইনআপ পুরোপুরি ভেঙে পড়ে। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ২৪ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। 

গতি ও বাউন্স দিয়ে নাহিদ পাকিস্তানের ব্যাটারদের পুরোপুরি চাপে ফেলেন। তার নিখুঁত বোলিংয়ে আউট হন অভিজ্ঞ মোহাম্মদ রিজওয়ান, সালমান আগাও। তাদের ব্যর্থতায় পাকিস্তান অলআউট হয় ১১৪ রানে। ফলে শুক্রবারের ম্যাচ এখন তাদের জন্য সিরিজ বাঁচানোর লড়াই। 

স্বল্প পুঁজি রক্ষায় নেমে পাকিস্তানের বোলাররাও ছিলেন ছন্দহীন। ফলে বাংলাদেশ তানজিদ হাসানের ব্যাটে চড়াও হয়ে সহজেই ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। তাও আবার ২০৯ বল বাকি রেখে! 

বাংলাদেশ শিবিরে স্বস্তির আরেক দিকটি হচ্ছে মেহেদী হাসান মিরাজের ফর্ম। ম্যাচে তিন উইকেট নিয়ে পাকিস্তানকে কোণঠাসা করতে ভূমিকা রেখেছেন তিনি। সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে তার পারফরম্যান্সের ঘাটতি উদ্বেগের জন্ম দিচ্ছিল। কিন্তু দলের প্রয়োজনীয় সময়ে তার অবদান দলের মাঝে স্বস্তি ফিরিয়েছে। ফলে প্রথম ম্যাচের দাপুটে পারফরম্যান্স দ্বিতীয় ম্যাচেও ধরে রাখতে চাইবে তারা। এই কারণে একই একাদশ ধরে রাখার সম্ভাবনাই বেশি। অন্যদিকে, চার অভিষিক্ত ব্যাটার নিয়ে ব্যাটিংয়ে ধস নামলেও এখনই খুব বেশি ভাবছে না পাকিস্তান। তবে প্রথম ম্যাচে ৩.১ ওভারে ২৪ রান দেওয়া পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের জায়গায় পেস আক্রমণে ধার বাড়াতে একাদশে আসতে পারেন অভিজ্ঞ পেসার হারিস রউফ।  

/এফআইআর/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু