মিরাজের রানআউট নিয়ে সালমান আগা, ‘আমি হলে ভিন্নভাবে বিষয়টি সামলাতাম’

স্পোর্টস ডেস্ক
১৪ মার্চ ২০২৬, ০৮:০০আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০৮:০০

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে অদ্ভুত রান আউটে ফিরেছেন সালমান আলী আগা। যে আউট নিয়ে তর্ক-বিতর্ক হচ্ছে। কেউ কেউ তো ক্রিকেটের স্পোর্টসম্যান স্পিরিটের বিষয়টিও সামনে এনেছেন। ম্যাচের পর সংবাদ মাধ্যমে একই কথা বলেছেন সালমান আলীও। তিনি বলেছেন, ওই পরিস্থিতিতে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের জায়গায় থাকলে বিষয়টি ভিন্নভাবে সামলাতেন তিনি।

পাকিস্তানের ইনিংসের ৩৯তম ওভারে ঘটনাটি ঘটে। নন-স্ট্রাইকার প্রান্তের কাছে বল ধরতে গিয়ে আগা ও মিরাজ দুজনেই দৌড়ে যান। এ সময় আগা বলটি তুলে নিয়ে বাংলাদেশ অধিনায়ককে ফেরত দেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু তিনি ক্রিজের বাইরে অবস্থান করায় মিরাজ আগেই বলটি তুলে নিয়ে সরাসরি স্টাম্পে থ্রো করেন। তার পর তৃতীয় আম্পায়ার কুমার ধর্মসেনা তাকে রান-আউট ঘোষণা করেন। আউট হওয়ার পর ডানহাতি ব্যাটার আগা ক্ষোভ প্রকাশ করেন। হাত উঁচু করে তীব্র প্রতিক্রিয়াও জানান। হেলমেটও ছুড়ে মারেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এ সময় বাংলাদেশ দলের কয়েকজন ফিল্ডারও সেখানে জড়ো হন।

ম্যাচ শেষে ঘটনাটি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আগা বলেছেন, ‘আমি মনে করি সবাই ঘটনাটি দেখেছে। এটা পুরোপুরি ওই মুহূর্তের উত্তেজনা থেকে ঘটেছে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি কী করতাম, তাহলে বলবো আমি হয়তো ভিন্নভাবে বিষয়টি সামলাতাম। তবে এরপর যা ঘটেছে, সবই ছিল সেই মুহূর্তের উত্তেজনার ফল।’

আগা স্বীকার করেন, মিরাজ নিয়মের মধ্যে থেকেই যা করার করেছেন। তবে ব্যক্তিগতভাবে তিনি ব্যাপারটাকে ভিন্নভাবে সামলাতেন, ‘নিয়মের দিক থেকে এটি সম্পূর্ণ বৈধ এবং আমি নিজেও সবসময় নিয়মের প্রতি শ্রদ্ধাশীল। তবে যখন আমরা স্পোর্টসম্যান স্পিরিটের কথা বলি, তখন পরিস্থিতি যাই হোক সেটিকে গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি।’

আগা আরও বলেছেন, ‘নিয়ম অনুযায়ী তিনি যা করেছেন তা ঠিক। তিনি যদি মনে করেন এটি সঠিক, তাহলে সেটিই সঠিক। তবে আমার দৃষ্টিকোণ থেকে হলে আমি ভিন্নভাবে বিষয়টি করতাম। আমি স্পোর্টসম্যান স্পিরিটকে অগ্রাধিকার দিতাম।’

এদিকে বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ ম্যাচের পর, মিরাজের পক্ষেই কথা বলেছেন।  তার মতে, ‘আমার মনে হয় তখন দুই পক্ষের কেউই ভুল করেনি। আগা সালমান তাকে সাহায্য করতে চেয়েছিল, আর একই সময়ে মিরাজ পুরোপুরি খেলায় মনোযোগী ছিল এবং সুযোগ দেখে রান-আউট করার চেষ্টা করেছে।’

মুশতাক বলেছেন, ‘বল তখনও খেলার মধ্যেই ছিল এবং আগা ক্রিজের বাইরে ছিল। একজন বোলার হিসেবে আপনি যখন বল হাতে পান, সুযোগ থাকলে প্রতিপক্ষকে রান-আউট করার চেষ্টা করাই স্বাভাবিক।’

 

/এফআইআর/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু