আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক 

স্পোর্টস ডেস্ক
১৫ মার্চ ২০২৬, ১৭:২৩আপডেট : ১৫ মার্চ ২০২৬, ১৭:২৩

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাবেক পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। তার স্মরণীয় অর্জন চ্যাম্পিয়ন্স ট্রফি। সরফরাজের নেতৃত্বেই ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে পাকিস্তান। 

পাকিস্তানের হয়ে সরফরাজ ৫৪টি টেস্টের পাশাপাশি ১১৭টি ওয়ানডে এবং ৬১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। তিন ফরম্যাট মিলিয়ে তিনি করেছেন ৬ হাজার ১৬৪ রান। তার ইনিংসে রয়েছে ছয়টি সেঞ্চুরি ও ৩৫টি হাফ-সেঞ্চুরি। উইকেটকিপার হিসেবে নিয়েছেন ৩১৫টি ক্যাচ এবং স্টাম্পিং করেছেন ৫৬টি। ২০২৩ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্ট ছিল পাকিস্তানের জার্সিতে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ।

পরিসংখ্যানের চেয়ে বেশি আলোচিত ছিল তার অধিনায়কত্ব। সরফরাজের নেতৃত্বে পাকিস্তান ১০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে । যার মধ্যে ৫০টি ওয়ানডে, ৩৭টি টি-টোয়েন্টি এবং ১৩টি টেস্ট। তার নেতৃত্বেই টি-টোয়েন্টি ক্রিকেটে একসময় বিশ্ব র‌্যাঙ্কিংয়ের এক নম্বর অবস্থানে উঠে আসে পাকিস্তান এবং টানা ১১টি টি-টোয়েন্টি সিরিজ জয়ের বিশ্বরেকর্ডও গড়ে!

তার অধিনায়কত্বের সেরা মুহূর্তটি ছিল ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। ইংল্যান্ডে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৮০ রানে হারিয়ে শিরোপা জিতে পাকিস্তান। তাতে আট বছরের শিরোপা-খরা কাটে দলটির। 

এই ট্রফি জয়ের মধ্য দিয়ে সরফরাজ পাকিস্তানের একমাত্র অধিনায়ক হিসেবে জুনিয়র ও সিনিয়র—দুই পর্যায়ে আইসিসি ট্রফি জয়ের কৃতিত্ব অর্জন করেন। এর আগে ২০০৬ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে তার নেতৃত্বেই পাকিস্তান শিরোপা জিতেছিল। সেবারও তারা ফাইনালে ভারতকে হারিয়েছিল।

/এফআইআর/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
জীবন ও অভিনয় নিয়ে দর্শকের মুখোমুখি হবেন ফেরদৌসী মজুমদার
জীবন ও অভিনয় নিয়ে দর্শকের মুখোমুখি হবেন ফেরদৌসী মজুমদার
বিশ্বকাপের ট্রফি উৎসবে নতুন বিতর্ক, মঞ্চ ছাড়তে রাজি হননি ট্রাম্প!
বিশ্বকাপের ট্রফি উৎসবে নতুন বিতর্ক, মঞ্চ ছাড়তে রাজি হননি ট্রাম্প!
চব্বিশের জুলাই আন্দোলনের পর প্রথম গুমের অভিযোগ: হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ
চব্বিশের জুলাই আন্দোলনের পর প্রথম গুমের অভিযোগ: হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ
নতুন পরিচয়ে মডেল রুমা
নতুন পরিচয়ে মডেল রুমা
সর্বাধিক পঠিত
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন
লামিনে ইয়ামাল নামের পেছনে রয়েছে যে কৃতজ্ঞতার গল্প
লামিনে ইয়ামাল নামের পেছনে রয়েছে যে কৃতজ্ঞতার গল্প