কাবুলে পাকিস্তানের বিমান হামলার ঘটনায় রশিদ-নবীদের ক্ষোভ 

স্পোর্টস ডেস্ক
১৭ মার্চ ২০২৬, ১৬:৫৬আপডেট : ১৭ মার্চ ২০২৬, ১৬:৫৬

কাবুলে মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র লক্ষ্য করে পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত ও ২৫০ জনের বেশি আহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন আফগানিস্তানের তারকা ক্রিকেটাররা। 

আফগানিস্তানের রাজধানী কাবুলে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে গতকাল রাতে। তালেবান কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও ভারী বোমাবর্ষণের কথা জানিয়েছেন।

এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান আফগানিস্তানের তারকা অলরাউন্ডার রশিদ খান। তিনি বলেছেন, ‘কাবুলে পাকিস্তানের বিমান হামলায় বেসামরিক মানুষের হতাহতের খবরে আমি গভীরভাবে মর্মাহত। বেসামরিক বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান বা চিকিৎসা অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত করা। ইচ্ছাকৃত হোক বা ভুলবশত—এটা যুদ্ধাপরাধের শামিল।’

তিনি আরও বলেছেন, ‘পবিত্র রমজান মাসে মানবজীবনের প্রতি এমন অবহেলা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। এটি কেবল বিভাজন ও ঘৃণা বাড়াবে। আমি জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানাই, এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনা হোক। এই কঠিন সময়ে আমি আফগান জনগণের পাশে আছি। আমরা ঘুরে দাঁড়াবো, ইনশাআল্লাহ।’

অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবীও তীব্র নিন্দা জানিয়েছেন। তার ভাষায়, ‘আজ রাতে কাবুলে একটি হাসপাতালে বোমা হামলায় আশার আলো নিভে গেছে। চিকিৎসার জন্য আসা তরুণদের হত্যা করা হয়েছে। মায়েরা হাসপাতালের গেটে দাঁড়িয়ে তাদের সন্তানের নাম ধরে ডাকছিলেন। রমজানের ২৮তম রাতে তাদের জীবন থেমে গেল।’

 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি