টানা দ্বিতীয় জয়ে সিরিজে এগিয়ে গেলো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২০ মার্চ ২০২৬, ১৭:২৫আপডেট : ২০ মার্চ ২০২৬, ১৭:২৫

প্রথম টি-টোয়েন্টিতে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। শুক্রবার অকল্যান্ডে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা। 

প্রথম ইনিংসে পেসার লকি ফার্গুসন চার ওভারে মাত্র ৯ রান দিয়ে দক্ষিণ আফ্রিকাকে তাদের নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৩৬ রানে আটকে রাখতে ভূমিকা রেখেছেন। অথচ ইডেন পার্কের এই মাঠ ছোট হওয়ায় দুইশ প্লাস স্কোরের জন্য তা খুবই পরিচিত! স্কোর বেশি না হওয়ায় ২২ বল হাতে রেখে স্বাগতিকদের জয় নিশ্চিত করতে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন টম ল্যাথাম। ৫৫ বলে ৭ চার ও ২ ছক্কায় খেলেছেন ৬৩ রানের ইনিংস।

শুরুতে টস জিতে বোলিং নিয়েছিল নিউজিল্যান্ড। পাওয়ারপ্লেতেই এর সুফল পায় স্বাগতিকরা। ৪১ রানের বিনিময়ে প্রোটিয়াদের ৩ উইকেট তুলে নেয় স্বাগতিক দল। পাওয়ারপ্লের পরের তিন ওভারে আরও দুই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। যোগ করে মাত্র ৯ রান। 

সফরকারীদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন কিশোর পেসার নকোবানি মোকোয়েনা। ২০ বলে অপরাজিত ২৬* রান করেন। যাতে ছিল তিনটি বিশাল ছক্কা! প্রোটিয়াদের ইনিংসে সর্বোচ্চ স্কোরও এটি!

নিউজিল্যান্ডের হয়ে বেন সিয়ার্স, মিচেল স্যান্টনার ও কাইল জেমিসন দুটি করে উইকেট নিয়েছেন। কৃপণ বোলিং করেছেন ফার্গুসন।  ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে একটি উইকেট নেন তিনি। 

জবাবে ধীরগতিতে ব্যাট করেছে নিউজিল্যান্ড। নতুন বলের সুবিধা কাজে লাগায় দক্ষিণ আফ্রিকার পেসাররা। তাতে সতর্ক হয়ে খেলেন ডেভন কনওয়ে ও ল্যাথাম। পরে ছন্দ খুঁজে পেয়ে প্রথম উইকেট জুটিতে ৯৬ রান যোগ করেন তারা। কনওয়ে ১১তম ওভারে ২৬ বলে ৩৯ রানে ফিরলে ভাঙে শুরুর জুটি। তার ইনিংসে ছিল ৪টি চার ও ২টি ছয়। পরে টিম রবিনসনকে (১৭) নিয়ে দলকে জয়ের কাছে নেন ল্যাথাম। জয়ের কাছে থাকা অবস্থাতেই সাজঘরে ফেরেন রবিনসন। শেষ পর্যন্ত ২ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড জয় নিশ্চিত করে ১৬.২ ওভারে। 

/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের