দেশে ফিরেছেন বুলবুল 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ মার্চ ২০২৬, ১৭:০৭আপডেট : ২৯ মার্চ ২০২৬, ১৭:০৭

রমজানের আগে পরিবারের সঙ্গে সময় কাটাতে অস্ট্রেলিয়ার মেলবোর্নে উড়ে গিয়েছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তখন গুঞ্জন রটে হয়তো আর দেশে ফিরবেন না তিনি। সভাপতির পদেও আসতে পারে পরিবর্তন! শেষ পর্যন্ত সব শঙ্কা উড়িয়ে শনিবার রাতে ঢাকায় ফিরেছেন সাবেক এই অধিনায়ক। 

ফিরেই আজ রবিবার দুপুরে বিসিবি কার্যালয়ে উপস্থিত হয়ে নিজের দাপ্তরিক কাজ শুরু করেছেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। বুলবুলের দেশে ফেরার খবর নিশ্চিত করেছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান মোখসেদ কামাল।

সবশেষ নির্বাচনের পর থেকেই বিসিবিতে একধরনের অস্থিরতা বিরাজ করছে। ক্লাব সংগঠকদের সঙ্গে দ্বন্দ্বের জেরে থমকে আছে ঘরোয়া ক্রিকেট।  প্রিমিয়ার লিগ না হওয়ায় খেলোয়াড়রা বিপাকে রয়েছেন। তার ওপর ক্রীড়া মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি হয়েছে নির্বাচনি প্রক্রিয়া কতটুকু স্বচ্ছ হয়েছে তা দেখার জন্য। ঠিক এই অবস্থায় বিসিবি সভাপতি দীর্ঘদিন পর দেশে ফিরেছেন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
‘হার মেনে নেওয়া যায়, প্রতারণা নয়’—বাবার সেই শিক্ষা আজও বুকে ধারণ করেন টেন্ডুলকার
সিপিএলে মিরাজের নতুন মিশন
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
সর্বশেষ খবর
বিড়াল আসলে কী চায়—একা থাকা, নাকি মানুষের সঙ্গ?
বিড়াল আসলে কী চায়—একা থাকা, নাকি মানুষের সঙ্গ?
মন্টেনেগ্রোর অচেনা সৌন্দর্য দেখবেন যেভাবে
মন্টেনেগ্রোর অচেনা সৌন্দর্য দেখবেন যেভাবে
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
‘সব আছে, কিন্তু বাংলা কোথায়?’: পশ্চিমবঙ্গের পর্যটন ভিডিও নিয়ে ট্রল
‘সব আছে, কিন্তু বাংলা কোথায়?’: পশ্চিমবঙ্গের পর্যটন ভিডিও নিয়ে ট্রল
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ