বাংলাদেশে আইপিএল সম্প্রচারের চুক্তি বাতিল করেছে জিওস্টার

স্পোর্টস ডেস্ক
৩০ মার্চ ২০২৬, ১৭:০৬আপডেট : ৩০ মার্চ ২০২৬, ১৭:১১

বাংলাদেশে আইপিএল সম্প্রচার করা হবে কিনা এমন আলোচনার মাঝেই জানা গেলো নতুন তথ্য। বাংলাদেশে আইপিএল সম্প্রচারের জন্য করা চুক্তিটি বাতিল করেছে ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির মালিকানাধীন বিনোদন প্ল্যাটফর্ম জিওস্টার। স্থানীয় অংশীদার অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রয়টার্সের দেখা এক নথিতে জানা গেছে।

জানুয়ারিতে বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে। ভারতের ক্রিকেট বোর্ডের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

যদিও আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞাটি এখন পুনর্বিবেচনায় রয়েছে এবং শনিবার বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর। কিন্তু জিওস্টারের এই চুক্তি বাতিলের ফলে বাংলাদেশ অবস্থান পরিবর্তন করলেও চলতি মৌসুমে আইপিএলের কোনও স্থানীয় সম্প্রচারকারী আর থাকছে না।

১৭ ফেব্রুয়ারি তারিখের এক চিঠিতে জিওস্টার জানায়, ‘এই চুক্তি অবিলম্বে কার্যকরভাবে বাতিল করা হলো।’ বাংলাদেশি সম্প্রচারমাধ্যম টি-স্পোর্টস ২০২৩ থেকে ২০২৭ পর্যন্ত আইপিএল সম্প্রচারের স্বত্ব জিওস্টারের কাছ থেকে সাব-লাইসেন্স হিসেবে নিয়েছিল। চুক্তির শর্ত অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যে অর্থ পরিশোধে ‘বারবার ব্যর্থতা ও খেলাপি’ হওয়ার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

এ বিষয়ে জিওস্টারকে প্রশ্ন করলেও সাড়া পায়নি রয়টার্স। একইভাবে টি-স্পোর্টস, ক্রীড়া মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয় থেকেও কোনও মন্তব্য পাওয়া যায়নি।

একই ধরনের আরেকটি চিঠিতে জিওস্টার জানিয়েছে, অর্থ পরিশোধে ব্যর্থতার কারণে বাংলাদেশে নারী প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) ক্রিকেট টুর্নামেন্টের সম্প্রচার চুক্তিও বাতিল করা হয়েছে।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী