মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে অভিযুক্ত ডেভিড ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক
০৭ এপ্রিল ২০২৬, ১৮:৫৩আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১৮:৫৩

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে অভিযুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে মঙ্গলবার এমন তথ্য জানা গেছে।

৩৯ বছর বয়সী এই ক্রিকেটার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলছেন। গত সপ্তাহান্তে সিডনিতে পুলিশের তল্লাশির সময় আটক হন বলে জানা যায়।

অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসি জানিয়েছে, রবিবার একটি র‍্যান্ডম টেস্টিং সাইটের কাছাকাছি এসে তার চালানো একটি ভ্যান হঠাৎ থেমে যায়। পরে পুলিশ সদস্যরা গাড়িটির কাছে গিয়ে ব্রিথ টেস্ট করলে ফলাফল পজিটিভ আসে।

এরপর তাকে আটক করে স্থানীয় একটি থানায় নেওয়া হয় এবং মধ্য মাত্রার ‘মিড-রেঞ্জ ড্রিঙ্ক ড্রাইভিং’-এর অভিযোগ আনা হয় বলে এবিসি ও অন্যান্য স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। আগামী ৭ মে তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে।

পুলিশ এক বিবৃতিতে ঘটনার বিস্তারিত জানালেও সেখানে ওয়ার্নারের নাম উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, ওয়ার্নার ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। সবশেষ তিনি পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের হয়ে গত সপ্তাহে খেলেছিলেন।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি