তামিমকে অভিনন্দন জানালেন ভারতীয় বোর্ডের সহ-সভাপতি

স্পোর্টস ডেস্ক
০৮ এপ্রিল ২০২৬, ১৩:০৮আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ১৩:১১

আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড বিলুপ্ত করেছে বাংলাদেশ সরকার। আপাতত দেশের ক্রিকেট বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল। নতুন দায়িত্ব গ্রহণের পর তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি রাজীব শুক্লা। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তামিমের নেতৃত্বের প্রশংসা করেন তিনি। রাজীব শুক্লা লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ায় তামিম ইকবালকে অভিনন্দন। সাবেক ক্রিকেটার হিসেবে তার নেতৃত্ব দেশের ভেতরে ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেটের সম্ভাবনাকে আরও এগিয়ে নেবে।’

তামিমের এই নিয়োগ আসে জাতীয় ক্রীড়া পরিষদের বড় ধরনের পুনর্গঠনের সিদ্ধান্তের পর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গত অক্টোবর নির্বাচনে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। 

নতুন করে গঠিত ১১ সদস্যের অ্যাডহক কমিটির প্রধান হয়েছেন তামিম। এই কমিটি আগামী তিন মাস বিসিবির কার্যক্রম পরিচালনা করবে এবং নতুন নির্বাচন আয়োজনের দায়িত্ব পালন করবে। 

/এফআইআর/
সম্পর্কিত
‘হার মেনে নেওয়া যায়, প্রতারণা নয়’—বাবার সেই শিক্ষা আজও বুকে ধারণ করেন টেন্ডুলকার
সিপিএলে মিরাজের নতুন মিশন
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
সর্বশেষ খবর
দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান
দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান
বিড়াল আসলে কী চায়—একা থাকা, নাকি মানুষের সঙ্গ?
বিড়াল আসলে কী চায়—একা থাকা, নাকি মানুষের সঙ্গ?
মন্টেনেগ্রোর অচেনা সৌন্দর্য দেখবেন যেভাবে
মন্টেনেগ্রোর অচেনা সৌন্দর্য দেখবেন যেভাবে
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ