বিদ্যুৎ সাশ্রয় করতে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২৬, ১৮:২৩আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ১৮:৩১

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি সিদ্ধান্তের অংশ হিসেবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়ে পরিবর্তন আনা হয়েছে। ম্যাচগুলো দিবা-রাত্রির ভিত্তিতে হওয়ার কথা থাকলেও ফ্লাডলাইটের ব্যবহার কমাতে ম্যাচের সময় এগিয়ে আনা হয়েছে। 

আগের সূচিতে তিন ম্যাচের ওয়ানডে শুরু হওয়ার কথা ছিল বিকাল ৩টায়। এখন সেটা শুরু হবে বেলা ১১টায়। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ হওয়ার কথা ছিল সন্ধ্যা ৬টায়। এখন সেটা শুরু হবে দুপুর ২টায়।  

আনুষ্ঠানিকভাবে বিসিবি তাদের প্লেয়িং কন্ডিশন পরিবর্তনের কথা জানিয়েছে বৃহস্পতিবার। বিসিবির লক্ষ্য হচ্ছে ওয়ানডে ম্যাচ সন্ধ্যা সাড়ে ৬টা এবং টি-টোয়েন্টি ৫টার মধ্যে শেষ করা।   

গত মঙ্গলবার বিসিবির অ্যাডহক কমিটি দায়িত্ব নিয়ে প্রথম বোর্ড সভার পরই বুধবার দ্বিতীয় বোর্ড সভায় আসন্ন সিরিজে ম্যাচের সময় পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। সভা শেষে সংবাদ সম্মেলনে সভাপতি তামিম ইকবাল জানিয়েছিলেন, ‘আপনারা জানেন আমাদের বাংলাদেশ সরকার উৎসাহ দিচ্ছে যে যতটুকু সম্ভব ইলেকট্রিসিটি যেন সেভ করতে পারি, সবাই মিলে অ্যাজ আ নেশন, যতটুকু সহায়তা করতে পারি। এগুলো মাথায় রেখে আমরা নিউজিল্যান্ডের ম্যাচের সময় পরিবর্তন করছি। আমরা যতটুকু পারবো, চেষ্টা করবো যতটা কম সম্ভব কৃত্রিম আলোয় খেলার।’

সূচি অনুযায়ী, নিউজিল্যান্ড দল ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে। ১৭ ও ২০ এপ্রিল প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ২৩ এপ্রিল তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। 

অন্যদিকে, ২৭ ও ২৯ এপ্রিল প্রথম দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। ২ মে মিরপুরে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। 

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে