নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা বাংলাদেশের 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০২৬, ১২:১৫আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১৪:৫৬

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ সিরিজকে লক্ষ্য করে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হাবিবুল বাশারের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল মিরপুরে ১২টায় দল ঘোষণা করেছে। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে মার্চে খেলা ওয়ানডে দলটাকেই বেছে নিয়েছেন তারা। 

পারফরম্যান্স বিবেচনায় গত সিরিজের ১৫ সদস্যের দলটি অপরিবর্তিত রয়েছে। তাতে রয়েছেন- মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা। 

বর্তমানে মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও নাহিদ রানা পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে পাকিস্তানে রয়েছেন। ১২ এপ্রিল পর্যন্ত তাদের অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয়েছিল। ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগেই তারা দলের সঙ্গে যোগ দেবেন। 

সূচি অনুযায়ী, নিউজিল্যান্ড দল ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে। ১৭ ও ২০ এপ্রিল প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ২৩ এপ্রিল তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। 

অন্যদিকে, ২৭ ও ২৯ এপ্রিল প্রথম দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। ২ মে মিরপুরে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী