সাকিবকে নিয়ে যা বলেছেন হাবিবুল 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০২৬, ১৫:১৬ আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১৫:১৬

অনেক দিন ধরেই বাংলাদেশ ক্রিকেট থেকে দূরে সাকিব আল হাসান। তার ফেরা নিয়ে নানামুখী আলোচনা এখনও চলমান। সর্বশেষ শনিবার নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণার সময়ও বামহাতি অলরাউন্ডারকে নিয়ে কথা বলেছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। সেখানেই জানা গেছে সাকিবকে ঘিরে তাদের বর্তমান পরিকল্পনা। 

মিরপুরে সংবাদ সম্মেলনে হাবিবুল বাশার বলেছেন, ‘আমার সঙ্গে সাকিবের দুই-একবার কথা হয়েছে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম সে কি প্রস্তুত এবং এখন কী করছে? সে যেখানে আছে, সেখানে ক্রিকেট নিয়মিত হয় না। অনুশীলনের পর্যাপ্ত সুযোগ নেই। ফিটনেস নিয়ে কাজ করা গেলেও ক্রিকেট অতটা নিয়মিত হয় না। যদিও সে ক্রিকেট খেলছে। আমি মূলত এসব বিষয় নিয়েই তার সঙ্গে বেশি কথা বলেছি।’

২০২৪ সালের ৫ আগস্ট পট পরিবর্তনের পর থেকেই সাকিব আর দেশে ফিরতে পারেননি। ওই বছরের অক্টোবরে দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর কথা বলেছিলেন। পরে নিরাপত্তা শঙ্কায় খেলতে পারেননি। 

কয়েক মাস আগে সাকিব দেশের মাটিতে শেষ ম্যাচ খেলে অবসর নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। যদিও পাকিস্তানের বিপক্ষে সিরিজে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এখন মাঠের বাইরের সবকিছু ঠিকঠাক হলে তাকে লম্বা সময়ের জন্যই আবার বাংলাদেশের ক্রিকেটে দেখতে চান হাবিবুল, ‘ ‘আমরা পরিষ্কার করেছি যদি তাকে চাই, অবশ্যই লম্বা সময়ের জন্য চাইবো। যেহেতু বিশ্বকাপের আগে আমাদের সামনে লম্বা সময় আছে, তাই বিশ্বকাপ নিয়েই পরিকল্পনা করবো। আলোচনাটা মূলত এটাই ছিল যে সে কতটুকু প্রস্তুত। কারণ, আন্তর্জাতিক ক্রিকেটে প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ক্রিকেট অনেক কিছু দাবি করে। তাই খেলার আগে নিজের প্রস্তুতিটা খুব দরকার।’

/এফআইআর/
সম্পর্কিত
পাকিস্তানকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশের মেয়েরা
মুশফিক-শান্ত সেঞ্চুরি মিস করলেও চালকের আসনে বাংলাদেশ
নাহিদ রানাকে বিদেশে পাঠানোর পরিকল্পনা বিসিবির
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বসেছে বিএনপির সংসদীয় দলের বৈঠক
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বসেছে বিএনপির সংসদীয় দলের বৈঠক
মুখে কালো কাপড় বেঁধে ক্লাস নিলেন ঢাবি অধ্যাপক সামিনা লুৎফা
মুখে কালো কাপড় বেঁধে ক্লাস নিলেন ঢাবি অধ্যাপক সামিনা লুৎফা
দুর্গাপূজা উপলক্ষে চলবে তিন জোড়া বিশেষ ট্রেন
দুর্গাপূজা উপলক্ষে চলবে তিন জোড়া বিশেষ ট্রেন
ইসাইয়াসের আঘাতে নিহত চার, বিদ্যুৎহীন প্রায় ৭ লাখ
ইসাইয়াসের আঘাতে নিহত চার, বিদ্যুৎহীন প্রায় ৭ লাখ
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী