পিএসএল থেকে ছিটকে গেলেন ইমন 

স্পোর্টস ডেস্ক
১১ এপ্রিল ২০২৬, ১৬:২৭আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১৬:২৭

পাকিস্তান সুপার লিগে মাঝ পথেই ছিটকে গেলেন বাংলাদেশের ওপেনার পারভেজ হোসেন ইমন। যার ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজেও তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইমনের পিএসএল দল লাহোর কালান্দার্স জানায়, ‘৩ এপ্রিল গাদ্দাফি স্টেডিয়ামে মুলতান সুলতান্সের বিপক্ষে আসিফ আলীর সঙ্গে মাঠে সংঘর্ষের পর এই চোটে পড়েন ইমন। পরবর্তী এমআরআই স্ক্যানে লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। আগামী কয়েক সপ্তাহ তাকে বিশ্রাম ও পুনর্বাসনের মধ্যে থাকতে বলা হয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘সতর্ক মূল্যায়নের পর তাকে দল থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার পরিবর্তে বিকল্প খেলোয়াড়ের নাম দ্রুতই ঘোষণা করা হবে।’

বাংলাদেশের টি-টোয়েন্টি দলে নিয়মিত সদস্য ইমন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে ২১ এপ্রিল পর্যন্ত পিএসএলে খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছিল। এখন এই চোটের কারণে তার সময়মতো সুস্থ হয়ে ওঠা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। 

ইমন এবারই প্রথম পিএসএলে খেলেছেন। তিন ম্যাচে ১৬১.৩৬ স্ট্রাইক রেটে করেছেন ৭১ রান। তার মধ্যে মুলতানের বিপক্ষে ১৯ বলে ৪৫ রানের একটি ইনিংস রয়েছে। তার আজ রাতেই দেশে ফেরার কথা রয়েছে।

/এফআইআর/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু