এবার সমর্থকদের জন্য কিছু করতে চান তামিম ইকবাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২৬, ১৪:৫০আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ১৪:৫০

মাঠে আসা দর্শকদের সুযোগ-সুবিধা উন্নয়নে নতুন উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিসিবির অফিসিয়াল পেজে এ নিয়ে বিস্তারিত কথা বলেছেন তিনি।

তামিম বলেছেন, ‘আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অনেক কিছু নিয়ে কাজ করি। যেমন—প্লেয়ারদের নিয়ে কাজ করি, স্টাফদের নিয়ে কাজ করি, কোচিং স্টাফকে নিয়ে কাজ করি। আমাদের কর্মচারি যারা আছেন, তাদের সুযোগ-সুবিধা কী আছে—এসব প্রতিটি বিষয় নিয়েই আমরা চিন্তিত থাকি। খেলোয়াড়রা কোনো সমস্যার মুখোমুখি হচ্ছে কি না, তা নিয়ে আলোচনা করি। স্টাফরা কোনো সমস্যায় পড়ছে কি না, সেটিও দেখি। কিন্তু নানা কারণে বছরের পর বছর আমরা আমাদের সবচেয়ে বড় স্টেকহোল্ডার—আমাদের দর্শক, যারা মাঠে খেলা দেখতে আসেন—তাদের সুযোগ-সুবিধা নিয়ে কখনও কথা বলিনি, বা বলার চেষ্টা করিনি।’

এরপরই পরিবর্তনের ইঙ্গিত দেওয়ার কথা বলেন সাবেক অধিনায়ক। তিনি বলেছেন, ‘‘আমি এই বিষয়টা বদলাতে চাই। একজন দর্শক যখন মাঠে খেলা দেখতে আসবেন, তার অভিজ্ঞতাটা যেন সত্যিকারের একটা অভিজ্ঞতা হয়। যেন বাসায় ফিরে বলতে পারে—‘আমি আজ আমার দলের খেলা একটা চমৎকার পরিবেশে দেখেছি।’ আমরা এই জায়গায় কখনও কাজ করিনি, কিন্তু এখন করতে চাই।”

দর্শক-সমর্থকদের কাছ থেকেই সরাসরি মতামত নেওয়ার পরিকল্পনার কথাও জানান তামিম। তিনি বলেছেন, ‘আপনারা যখন মাঠে আসবেন, গেট দিয়ে ঢোকা থেকে শুরু করে সিটে বসা, পানির ব্যবস্থা, খাওয়া-দাওয়া—সবকিছু মিলিয়ে পুরো অভিজ্ঞতাটা আমরা আপনাদের কাছ থেকেই জানতে চাই। সবাইকে একসঙ্গে ডেকে কথা বলা সম্ভব নয়, কিন্তু আমরা র‌্যান্ডমভাবে ৫ থেকে ১০ জন দর্শককে বেছে নিয়ে তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে বসবো। তাদের অভিজ্ঞতা জানবো—কোথায় সমস্যা হচ্ছে, কোথায় হচ্ছে না, কী কী উন্নতি করা যায়।’

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকেই এই কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। তামিম বলেছেন, ‘ইনশাআল্লাহ ১৭ তারিখে নিউজিল্যান্ডের সঙ্গে আমাদের প্রথম হোম সিরিজের প্রথম ম্যাচ থেকেই আমরা এটি শুরু করবো। এছাড়া আমাদের স্টাফরা বিভিন্ন গ্যালারিতে গিয়ে দর্শকদের সঙ্গে কথা বলবে, তাদের মতামত নেবে এবং সরাসরি আমাকে রিপোর্ট করবে। এভাবে আমরা অনেকের অভিজ্ঞতা জানতে পারবো।’

তিনি আরও বলেন, ‘কোন জায়গায় উন্নতি করলে দর্শকদের জন্য খেলা দেখার অভিজ্ঞতাকে স্মরণীয় করা যায়, সেটি নিয়ে আমরা দ্রুত কাজ শুরু করবো—পরবর্তী ম্যাচ থেকেই।’

শেষে দর্শকদের মাঠে এসে দলকে সমর্থন জানাতে আহ্বান জানান তামিম, ‘সামনের হোম সিরিজগুলোতে আপনাদের সুযোগ-সুবিধা বাড়াতে চাই। আশা করি, ১৭ তারিখ শুক্রবার প্রথম ওয়ানডেতে আপনারা সবাই মাঠে আসবেন, বাংলাদেশ দলকে সমর্থন করবেন এবং নিজেদের অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করবেন। যাতে আমরা বিসিবির পক্ষ থেকে আরও উন্নতি করতে পারি। ধন্যবাদ, সবার সঙ্গে দেখা হবে।’

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে