সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ দলে তানজিম 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ এপ্রিল ২০২৬, ২২:৩৮আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ২২:৩৮

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ও শেষ ওয়ানডে ম্যাচের লড়াইয়ে নামার আগে বাংলাদেশ দলে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। কিউইদের বিপক্ষে ট্রফি জয়ের মিশনে স্কোয়াডে ফিরেছেন আক্রমণাত্মক পেসার তানজিম হাসান সাকিব। তবে তানজিমকে অন্তর্ভুক্ত করা হলেও বর্তমান স্কোয়াড থেকে কাউকে বাদ দেওয়া হয়নি।

চোট ও মাঠের বাইরের বিভিন্ন কারণে গত আড়াই মাস ক্রিকেটের বাইরে ছিলেন ২৩ বছর বয়সী এই পেসার। সর্বশেষ গত ৫ ফেব্রুয়ারি অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে তাকে খেলতে দেখা গিয়েছিল। ওয়ানডে ফরম্যাটে তানজিম সাকিব সর্বশেষ মাঠে নেমেছিলেন গত বছরের অক্টোবরে। 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বর্তমানে ১-১ সমতা বিরাজ করছে। সিরিজের প্রথম ম্যাচে কিউইরা ২৬ রানে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৬ উইকেটের বড় জয়ে সিরিজে সমতা ফেরায় মিরাজ-শান্তরা। ফলে আগামী বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি এখন অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে। 

বাংলাদেশের চূড়ান্ত ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব।  

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু