সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ জনপ্রিয়তা পেয়েছিল ডোয়াইন ব্রাভোর গাওয়া ‘চ্যাম্পিয়ন’ ‘চ্যাম্পিয়ন’ গানটি। যার ধারাবাহিকতায় এবারের আইপিএল-এও থাকছে জনপ্রিয় গানটি! উদ্বোধনী অনুষ্ঠানে নাচের সঙ্গে গাওয়া হবে এই গান। আর এর মধ্যে ইউটিউবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে গানটি।
সম্প্রতি নিজের টুইটার অ্যাকাউন্টে ব্রাভো জানিয়েছেন, তার গানটি ইউটিউবে প্রায় ৫০ লাখেরও বেশি দর্শক দেখেছেন।
সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতার পরই আলোড়ন তুলে ‘চ্যাম্পিয়ন’ ‘চ্যাম্পিয়ন’ গান ও নাচ। ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারা থেকে উসাইন বোল্টও নেচেছেন গানের তালে তালে। বাদ যাননি ক্লাইভ লয়েডও! এমনকি মহিলা বিশ্বকাপের শিরোপা জেতার পর একই ভঙ্গিতে নেচেছেন ক্যারিবীয় প্রমীলারা।
/এফআইআর/








