ক্রিকেট বোর্ডের নিয়ন্ত্রণ নিলো শ্রীলঙ্কার সরকার 

স্পোর্টস ডেস্ক
২৯ এপ্রিল ২০২৬, ১৫:০৮আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ১৫:০৮

দেশটির সরকারের অনুরোধে পদত্যাগ করেছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটি। শ্রীলঙ্কা সরকার বুধবার দেশটির ক্রিকেট বোর্ডের নিয়ন্ত্রণও গ্রহণ করেছে। সরকার জানিয়েছে, এটি একটি সাময়িক পদক্ষেপ। যার লক্ষ্য হচ্ছে কাঠামোগত সংস্কারের পথ তৈরি করা।

দেশটির সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা এসএলসি তথা শ্রীলঙ্কা ক্রিকেট দীর্ঘদিন ধরে দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে বিতর্কিত।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ২০২৩-২০২৪ মৌসুমে জাতীয় বোর্ড পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে দুই মাসের জন্য দেশটির সদস্যপদ স্থগিত করেছিল।

যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘আজ থেকে কার্যকরভাবে শ্রীলঙ্কা ক্রিকেটের সব প্রশাসনিক কার্যক্রম সাময়িকভাবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে আনা হচ্ছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘বর্তমান সংকট মোকাবিলা এবং কাঠামোগত সংস্কার বাস্তবায়নে শিগগিরই একটি কমিটি গঠন করা হবে।’

সরকারি হস্তক্ষেপের পর মঙ্গলবার এসএলসির চারবারের সভাপতি শাম্মি সিলভা তার পুরো কমিটিসহ পদত্যাগ করেন।

সরকারি একটি সূত্র জানায়, সাবেক বিনিয়োগ ব্যাংকার ও বিরোধী দলের রাজনীতিক এরান বিক্রমারত্নেকে বোর্ডের নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে।

/এফআইআর/
সম্পর্কিত
‘হার মেনে নেওয়া যায়, প্রতারণা নয়’—বাবার সেই শিক্ষা আজও বুকে ধারণ করেন টেন্ডুলকার
সিপিএলে মিরাজের নতুন মিশন
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
সর্বশেষ খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল