কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব

স্পোর্টস ডেস্ক
৩০ এপ্রিল ২০২৬, ২০:১৩আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ২১:৩২

সাকিব আল হাসান ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে দেশের বাইরে। নিউ ইয়র্ক তার আবাসস্থল। সেখান থেকে দেশে ফিরে অবসর নেওয়ার ইচ্ছে প্রকাশ করলেও পরিস্থিতি এখনও তার আয়ত্তে নেই। এ নিয়ে ভারতের গণমাধ্যম স্পোর্টস্টাসের সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে দেশে ফেরার সময়ক্ষণ নিয়ে ইঙ্গিত দিয়েছেন তিনি।

বাংলাদেশের পরিস্থিতি ও দলে ফেরা নিয়ে সাকিব বলেন, ‘বাংলাদেশের পরিস্থিতি হঠাৎ করেই বদলে যেতে পারে। কাল কী হবে তা আপনি কখনোই বলতে পারবেন না, আর সে কারণেই আমি এখনও আশাবাদী। কী হবে তা নিয়ে আমি খুব বেশি ভাবি না। প্রতিদিন আমি আমার পরিবারকে নিয়ে নতুনভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। যখনই খেলার সুযোগ পাচ্ছি, সেই সুযোগ কাজে লাগাচ্ছি। তবে বাংলাদেশ দলে ফেরার বিষয়টি আমার নিয়ন্ত্রণে আছে বলে আমি মনে করি না। কিন্তু আমি একটি সমাধান খোঁজার চেষ্টা করছি।’

সেই সমাধান জানিয়ে সাকিবের কথা, ‘আমি এখনও এ নিয়ে পুরোপুরি ভাবিনি। তবে আমি আশাবাদী যে বছরের শেষ নাগাদ সব কিছুর সমাধান হয়ে যাবে। আপাতত, আমি শুধু ভালো কিছুর অপেক্ষায় আছি। একটি বিষয় নিশ্চিত—আমাকে বাংলাদেশে ফিরতেই হবে। প্রশ্ন শুধু এটাই যে তা কত দ্রুত সম্ভব। তবে আমি ইতিবাচক যে বছরের শেষ নাগাদ আমি ফিরতে পারবো। ঠিক কীভাবে হবে তা আমি জানি না, তবে আমি সত্যিই আশাবাদী।’

খেলা থেকে বিদায় প্রসঙ্গে সাকিব বলেন, ‘এমন নয় যে আমি শুধু আর একটি ম্যাচ খেলে বিদায় নিতে চাই। আমি এখনও শারীরিকভাবে ফিট এবং বিশ্বাস করি, আমার এখনও দেওয়ার মতো অনেক কিছু আছে। উপরওয়ালার অশেষ কৃপায় সাম্প্রতিক ম্যাচগুলোতে আমি ভালো পারফর্ম করেছি, তাই সেই আত্মবিশ্বাসটা এখনও আছে।’

এরপরই তার কথা, ‘আমি এমন অবস্থানে থাকতে চাই না যেখানে শুধু একটি বিদায়ী ম্যাচের সৌজন্যে দলের ওপর বোঝা হয়ে দাঁড়াবো। যতক্ষণ আমি অনুভব করবো যে আমি অবদান রাখছি, ততক্ষণ খেলা চালিয়ে যেতে চাই। আমার বিশ্বাস, আমার ভেতরে এখনও সেই সামর্থ্য আছে। পুরো ফিটনেস ফিরে পেতে আমার হয়তো এক মাসের মতো সময় লাগবে। তবে হ্যাঁ, ঘরের মাঠে আবারও খেলার সেই ইচ্ছে সব সময়ই থাকবে।’

/টিএ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
ফরম্যাট বদলালেও ভাগ্য বদলায়নি, জিম্বাবুয়ের কাছে হার বাংলাদেশের
বিশ্বকাপে বড় পরিবর্তন এনেছে আইসিসি, বদলে যাচ্ছে ওয়ানডে ও টি-টোয়েন্টির ফরম্যাট
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ 
সর্বশেষ খবর
বন্যায় মৃত্যু বেড়ে ৫৮, ক্ষতি বেশি যে দুই জেলায়
বন্যায় মৃত্যু বেড়ে ৫৮, ক্ষতি বেশি যে দুই জেলায়
পাঁচ বছরের রেকর্ড ভাঙলো আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল
পাঁচ বছরের রেকর্ড ভাঙলো আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল
‘নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা সম্ভব নয়’
‘নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা সম্ভব নয়’
আট মাস হয়ে গেলো, আমার মেয়েটাকে কোথাও খুঁজে পাচ্ছি না, মায়ের কান্না
আট মাস হয়ে গেলো, আমার মেয়েটাকে কোথাও খুঁজে পাচ্ছি না, মায়ের কান্না
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল
এনসিপি নেতার ২ লাখ টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত
এনসিপি নেতার ২ লাখ টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
শিক্ষা খাত নিয়ে নতুন ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
শিক্ষা খাত নিয়ে নতুন ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
‘ফকল্যান্ড ব্যানার’ বিতর্ক: মেসিদের শাস্তি কী হতে পারে, কী বলছে ফিফার নিয়ম 
‘ফকল্যান্ড ব্যানার’ বিতর্ক: মেসিদের শাস্তি কী হতে পারে, কী বলছে ফিফার নিয়ম