আট মাস হয়ে গেলো, আমার মেয়েটাকে কোথাও খুঁজে পাচ্ছি না, মায়ের কান্না

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৬ জুলাই ২০২৬, ১৯:০৪আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১৯:০৪

লক্ষ্মীপুরে বাড়ি থেকে বের হয়ে আট মাস ধরে নিখোঁজ রয়েছেন সাজিয়া আফরিন তৃপ্তি (১৮) নামের এক তরুণী। এত মাস পরও তাকে কোথাও খুঁজে পাননি স্বজনরা। সন্ধান চেয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় নিখোঁজের ডায়েরি (জিডি) করলেও এখন পর্যন্ত তার সন্ধান দিতে পারেনি পুলিশ।

এ অবস্থায় মেয়েকে খুঁজে পেতে বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে শহরের একটি পত্রিকার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন তৃপ্তির মা রহিমা বেগম। এ সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। নিখোঁজ তৃপ্তি সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের মুক্তারামপুর গ্রামের কোরশ মো. হাজী বাড়ির বাসিন্দা।

সংবাদ সম্মেলনে রহিমা বেগম জানান, ২০২৫ সালের ২৯ নভেম্বর শারীরিক অসুস্থতার কারণে রহিমা চিকিৎসার জন্য ঢাকায় যান। ওই দিন বিকালে স্বামীর মোবাইল ফোনে বাড়ির খোঁজখবর নিতে যোগাযোগ করলে জানতে পারেন, তৃপ্তি বাড়ি থেকে পাশের কালিবাজারে গেছে। এরপর প্রায় আট মাস পার হলেও আর বাড়ি ফেরেনি। আত্মীয়-স্বজনের বাসাসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। একই বছরের ৬ ডিসেম্বর মেয়ের সন্ধান চেয়ে রহিমা লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি জিডি করেন। কিন্তু নিখোঁজের আট মাস পার হলেও এখনও মেয়ের কোনও সন্ধান দিতে পারেনি পুলিশ।

রহিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‌‘তৃপ্তি আমার ছোট মেয়ে। আট মাস হয়ে গেলো মেয়েকে কোথাও খুঁজে পাচ্ছি না। পুলিশও আমার মেয়ের কোনও সন্ধান দিতে পারছে না। এ অবস্থায় পুলিশ ও প্রশাসনের কাছে আমার আকুল আবেদন, যেন মেয়েকে খুঁজে দেওয়া হয়। আমি মেয়ের সন্ধান চাই।’

উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আব্দুল মালেক বলেন, ‘দীর্ঘদিন ধরে তৃপ্তি নিখোঁজ। কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মা থানায় জিডি করলেও পুলিশ সন্ধান দিতে পারেনি।’

এ ব্যাপারে নিখোঁজ জিডির তদন্তকারী কর্মকর্তা ও সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানার মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

/এএম/ 
সম্পর্কিত
‘সাত মাসে ১৫৭১৭ শিশুর বিষয়ে জিডি, সবাই এখন নিখোঁজ নয়’
চাঁদপুরে স্বর্ণ ব্যবসায়ী সপরিবারে নিখোঁজ নাকি আত্মগোপনে?
অভিনেতা ফজলুর রহমান বাবুর গ্রামের বাড়িতে চুরি, থানায় জিডি
সর্বশেষ খবর
ইরানি স্থাপনায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, নিশ্চিত করলো সেন্টকম
ইরানি স্থাপনায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, নিশ্চিত করলো সেন্টকম
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি