পাকিস্তানের চেয়ে বাংলাদেশের পেস বোলিং এগিয়ে, বললেন শান্ত

বাংলা ট্রিবিউনরিপোর্ট
০৭ মে ২০২৬, ১৫:২২আপডেট : ০৭ মে ২০২৬, ১৫:২২

পেস বোলিং বিভাগে এ সময়ে ভালো করছে বাংলাদেশ। তাসকিন আহমেদ-নাহিদ রানারা দারুণ গতিতে বল করে প্রতিপক্ষকে চমকে দিচ্ছেন। পাকিস্তানের বিপক্ষে টেস্টে তাই নিজেদের পেস বিভাগকেই এগিয়ে রাখছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (৮ মে) শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের প্রথম টেস্ট। বাংলাদেশের স্পোর্টিং উইকেটের কথা মাথায় রেখে পাঁচ পেসার নিয়ে খেলতে এসেছেন অতিথিরা।

সফরকারীদের পেস আক্রমণে আছেন– শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মাদ আব্বাস, হাসান আলি, খুররাম শাহজাদ ও আমাদ বাট।

বিপরীতে বাংলাদেশের প্রথম টেস্টের স্কোয়াডে পেসার আছে চার জন– তাসকিন আহমেদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম ও ইবাদত হোসেন চৌধুরি।

২০২৪ সালের ডিসেম্বরের পর আবার টেস্ট খেলার অপেক্ষায় তাসকিন। সাম্প্রতিক সময়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আগুনঝরা বোলিং করে বেশ আলোচিত নাহিদ। এছাড়া শরিফুল আর ইবাদতও আছেন দারুণ ছন্দে।

বৃহস্পতিবার (৭ মে) সংবাদ সম্মেলনে দুই দলের পেস আক্রমণের কথা উঠতেই নিজ দলকেই এগিয়ে রাখেন বাংলাদেশ অধিনায়ক শান্ত, ‘পেস বোলিং বিভাগে আমি বলবো, দুই দলেরই ভালো পেস আক্রমণ। তবে আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলবো, আমাদের পেস বোলিং আক্রমণ হয়তো সামান্য একটু এগিয়ে আছে। গত কয়েক বছর ধরে তারা যেভাবে বোলিং করছে।’

প্রতিপক্ষকে নিয়ে এই ব্যাটার বলেন, ‘পাকিস্তান নিয়ে যখনই কথা বলি, সবসময় ওদের পেস বোলিং নিয়ে কথা বলি। এটা নিয়ে কোনও সন্দেহ নেই, তারা খুব ভালো দল ও খুব ভালো পেস বোলিং বিভাগ। তবে গত কয়েক বছর যেভাবে আমাদের পেস বোলাররা বল করছেন, তাদের কৃতিত্ব দিতেই হবে।’

টেস্ট সিরিজ জেতার লক্ষ্য বাংলাদেশ অধিনায়কের কথায়, ‘অধিনায়ক হিসেবে চাইবো যে, ঘরের মাঠে বেশির ভাগ ম্যাচগুলো যেন আমরা জিতি এই চক্রে। ব্যাটসম্যান হিসেবে আমি ব্যক্তিগতভাবে যেটা চাই, দলের কাছ থেকে, প্রথম ইনিংসে আমরা যেন ভালো ক্রিকেট খেলি সবসময়। এই চ্যালেঞ্জটা যদি আমরা ঠিকভাবে নিতে পারি, আমার মনে হয় এই চক্রটা আরও ভালো হবে।’

জেতার জন্য প্রথম ইনিংসে বড় সংগ্রহ চান শান্ত, ‘(প্রথম ইনিংসে) চার শর বেশি রান যদি আমরা করতে পারি, সেটা দলের জন্য খুব ভালো। একটা জিনিস বুঝতে হবে, একেকজনের খেলার ধরন একেক রকম। আমি চাই না যে, কেউ তা পরিবর্তন করুক। যে যেভাবে খেলতে পছন্দ করে, সে সেভাবেই খেলুক। রান করাটাই গুরুত্বপূর্ণ। ৮০ ওভারে যদি আমরা ৪০০ করতে পারি কোনও সমস্যা নেই, যদি কেউ ১২০ ওভার লাগায়, তাতেও আমার কোনও সমস্যা নেই।’

/টিএ/আরকে/
সম্পর্কিত
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ
দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ 
সর্বশেষ খবর
মায়ামিতে ইংলিশ ঝড়, রাইস ও কনসার গোলে ২ গোলে পিছিয়ে ফ্রান্স
মায়ামিতে ইংলিশ ঝড়, রাইস ও কনসার গোলে ২ গোলে পিছিয়ে ফ্রান্স
গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পে, ৭ পরিবর্তন নিয়ে মাঠে ফ্রান্স-ইংল্যান্ড
গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পে, ৭ পরিবর্তন নিয়ে মাঠে ফ্রান্স-ইংল্যান্ড
নির্মাণাধীন বিদ্যালয়ের ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 
নির্মাণাধীন বিদ্যালয়ের ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 
দর্শক খরায় বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, টিকিটের দামে ছাড় দিয়েও মিলছে না ক্রেতা 
দর্শক খরায় বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, টিকিটের দামে ছাড় দিয়েও মিলছে না ক্রেতা 
সর্বাধিক পঠিত
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, আদায়ের ভালো উপায় কী?
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, আদায়ের ভালো উপায় কী?
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন
কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন
নেতানিয়াহুকে গ্রেফতারের প্রশ্নে যা বললেন মামদানি
নেতানিয়াহুকে গ্রেফতারের প্রশ্নে যা বললেন মামদানি