জনসম্মুখে তামিম জুনিয়র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০১৬, ১৫:৫৭আপডেট : ০৯ এপ্রিল ২০১৬, ১৯:১৯

সন্তানসহ তামিম-আয়েশা দম্পতি প্রথমবারের মতো জনসম্মুখে দেখা গেল টাইগার ওপেনার তামিম ইকবালের সন্তান আরহাম ইকবাল খানকে। গতকাল শুক্রবার আরহামের আকিকা অনুষ্ঠান করা হয়েছে। জন্মের ৩৯তম দিনে ওই আকিকা অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানেই দেখা মেলে জুনিয়র তামিমের।

চট্টগ্রামের রেডিসন ব্লুতে ওই আকিকা অনুষ্ঠানে মা ও স্ত্রী-সন্তানসহ উপস্থিত ছিলেন তামিম ইকবাল। দেশসেরা ব্যাটসম্যান জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল গত ২৮ ফেব্রুয়ারি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রথম ছেলের বাবা হন।

মা আয়েশা সিদ্দিকা ইকবালের সঙ্গে আরহামকে দেশে আনা হয় মার্চের ১৮ তারিখ। থাইল্যান্ড থেকে মা-ছেলে যখন দেশে পৌঁছান তখন তামিম বিশ্বকাপ খেলতে অবস্থান করছিলেন ভারতে। টাইগারদের বিশ্বকাপ মিশন শেষে ক্রিকেটীয় ব্যস্ততার ইতি ঘটেছে। ছুটি মিলেছে তামিমের। আর ছুটিটা কাজে লাগিয়ে সন্তানের আকিকাও সেরে নিলেন তামিম। এ উপলক্ষে আয়োজিত শুক্রবারের অনুষ্ঠানে আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব ছাড়া আমন্ত্রণ পেয়েছিলেন ক্রীড়া সাংবাদিকরাও।

/এমআর/ আকিকা অনুষ্ঠানে সপরিবারে তামিম

সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী