টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে এবার ভারতকে পেছনে ফেলেছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২০ মে ২০২৬, ১২:১৫আপডেট : ২০ মে ২০২৬, ১২:২৯

পাকিস্তানের বিপক্ষে ২০২৪ সালে তাদেরই মাঠে টেস্ট জয়ের পাশাপাশি ২-০তে সিরিজ জয়ের ইতিহাস গড়েছিল বাংলাদেশ। এবার একই দলের বিপক্ষে টানা চতুর্থ টেস্ট জয়ের কীর্তি গড়েছে তারা। শুধু কি তাই? এর মধ্য দিয়ে জিতেছে টানা চতুর্থ টেস্ট সিরিজও। সেটাও বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম। ঘরের মাঠেও এই প্রথম পাকিস্তানকে ধবলধোলাই করেছে। এমন অর্জনের পর টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে লাফ দিয়েছে বাংলাদেশ। এবার ভারতকেও পেছনে ফেলেছে।  

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় এই টেস্ট জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় চার ম্যাচ শেষে ৫৮.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে টাইগাররা। ৯ ম্যাচে ৫২ পয়েন্ট পাওয়া ভারত নেমে গেছে ছয়ে। ভারতের পয়েন্ট শতাংশ ৪৮.১৫।

অন্যদিকে, পাকিস্তানের অবনতি আরও স্পষ্ট হয়েছে। চার ম্যাচে তাদের পয়েন্ট শতাংশ নেমে এসেছে ৮.৩৩–এ। তাদের অবস্থান আট নম্বরে। তালিকায় তাদের নিচে আছে শুধু ওয়েস্ট ইন্ডিজ। আট ম্যাচের সাতটিতে হেরে ক্যারিবীয়দের পয়েন্ট শতাংশ মাত্র ৪.১৭।

সিলেটে ৪৩৭ রানের বিশ্বরেকর্ড লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচের পঞ্চম দিনের প্রথম সেশনেই ৩৫৮ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ৭৮ রানের জয়ে সিরিজ ২-০ তে নিশ্চিত করেছে নাজমুল হোসেন শান্তর দল। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ১২০ রানে ৬ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন।

বৃষ্টিবিঘ্নিত প্রথম টেস্টেও পাকিস্তানকে ১০৪ রানে হারিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে পেসার নাহিদ রানা পাঁচ উইকেট নিয়ে জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। 

/এফআইআর/
সম্পর্কিত
এক ইনিংসে একাধিক রেকর্ড ভাঙলেন হৃদয়
এশিয়ান গেমসে পূর্ণশক্তির দল ঘোষণা বাংলাদেশের
ইতিহাস গড়ার জন্য অভিনন্দন হৃদয়: তামিম
সর্বশেষ খবর
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাজনীতির মাঠ কি আবারও উত্তপ্ত হচ্ছে
রাজনীতির মাঠ কি আবারও উত্তপ্ত হচ্ছে
শাহজালালে উড়োজাহাজের সিটের নিচে মিললো ৯ কেজিরও বেশি স্বর্ণ
শাহজালালে উড়োজাহাজের সিটের নিচে মিললো ৯ কেজিরও বেশি স্বর্ণ
দুর্নীতির অভিযোগে পাল্টা হুঁশিয়ারি আসিফের
দুর্নীতির অভিযোগে পাল্টা হুঁশিয়ারি আসিফের
সর্বাধিক পঠিত
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা